আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রোড আইসল্যান্ডে আছড়ে পরলো হারিকেন হেনরি, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ

রোড আইসল্যান্ডে আছড়ে পরলো হারিকেন হেনরি, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের রোড আইসল্যান্ডে আছড়ে পরেছে হারিকেন হেনরি। এর ফলে উত্তরপূর্ব অঞ্চলের ১ লাখ ২০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

রোড আইসল্যান্ডে আঘান হানার সময় হারিকেনটি শক্তি হারিয়ে 'ক্যাটাগরি এক' এ নেমে আসে। এরপরেও প্রায় ঘণ্টায় ৯৫ কিলোমিটার ঝড়ো বাতাস বয়ে যায়।

লং আইসল্যান্ড ও সাউদার্ন নিউ ইংল্যান্ডের লাখ লাখ বাসিন্দাকে উপকূলীয় ঢেউ, বন্যা, গাছ এবং বিদ্যুতের লাইন উপড়ে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়।

এদিকে, টেনেসের আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো ওয়েভারলি শহর ও এর আশেপাশে ডজনখানেক বাসিন্দা নিখোঁজ রয়েছে।

বন্যায় বিশাল বিশাল গাছ উপড়ে গেছে। বাড়িঘর ভেসে যেয়ে বাসিন্দাদের গৃহহীন করে তুলেছে ও গাড়ি ভেসে গেছে। সেই সাথে হাম্পরেইস কাউন্টির সড়ক ও ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

হাম্পরেইস কাউন্টি শেরিফ অফিস ফেসবুক পেইজের মাধ্যমে জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা গৃহহীন হয়েছেন, তাদের সাহায্য করতে অন্য বাসিন্দাদের প্রতিও আহবান জানানো হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন বন্যার্তদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের সাহায্য করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, রোড আইসল্যান্ডে স্থানীয় সময় ১২টা ১৫ মিনিটে হারিকেন হেনরি আছড়ে পরে। হারিকেনের থেকে মাত্র ঘণ্টায় ১৪ কিলোমিটার কম বেগে বাতাস নিয়ে আছড়ে পরে হেনরি।

এনএইচসি জানায়, 'হেনরির প্রভাবে জলোচ্ছ্বাস, ছোট ছোট বন্যা ও নদীর পানি বেড়ে উপচে পরার ঘটনা ঘটে থাকতে পারে'।

ইতোমধ্যে নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে শতশত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো বলেন, 'হুডসোন রিভার ভ্যালি এবং ক্যাটসকিল মাউন্টেইন এরিয়াতে বন্যার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, 'ঝড়টি লং আইসল্যান্ডে আঘাত হেনে এখন দূর্বল হয়ে গেছে। কিন্তু এটি সমস্যার এর কারণ ঝড় ধীর হয়ে গেলে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে'।

লং আইসল্যান্ড, কানেটিকাট এবং ম্যাসাচুসেটসের ছয় মিলিয়ন বাসিন্দার উপর হারিকেন সতর্কতা জারি করা হয়েছে।

সেই সাথে নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্ক এবং নিউ জার্সির ৩৬ মিলিয়ন বাসিন্দার উপর উপকূলীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকারের অফিস থেকে শুক্রবার জানানো হয়, শনিবার থেকে সোমবার পর্যন্ত পার্ক এবং সমুদ্র সৈকত বন্ধ থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত