আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মিশিগানের গভর্নর অপহরণের পরিকল্পনায় ১ জনের ছয় বছরের কারাদণ্ড

মিশিগানের গভর্নর অপহরণের পরিকল্পনায় ১ জনের ছয় বছরের কারাদণ্ড

ছবি: এলএবাংলাটাইমস

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারকে অপহরণের পরিকল্পনাকারী এক ব্যক্তিকে ছয় বছরের জেল দিয়েছে আদালত। করোনা বিধিনিষেধ জারি করায় গভর্নরকে অপহরণের পরিকল্পনা করে ওই ব্যক্তি।

ছয় বছর কারাভোগের দণ্ড পাওয়া ব্যক্তির নাম টাই গারবিন। এই অপহরণের পরিকল্পনাকারীর তালিকায় ১২ জনের বেশি মানুষ সংশ্লিষ্ট রয়েছে।

বুধবার (২৫ আগস্ট) আদালত তাকে কারাভোগের এই রায় দেয় ও সেই সাথে ২ হাজার ৫০০ ডলার জরিমানা করে।

গভর্নর হুইটমার গত বছর করোনার সংক্রমণ ঠেকাতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেন। এর মধ্যে অনেক বিধিনিষেধ ইতোমধ্যে উঠে গেছে।

গণমাধ্যমের তথ্য অনুসারে, দণ্ডপ্রাপ্ত আসামী গারবিন মিশিগানের অ্যান্টি-গভর্নমেন্ট প্যারামিলিটারি গ্রুপের সদস্য। এর আগে লানসিং স্টেট ক্যাপিটলে তাণ্ডব চালানোয় এই গ্রুপকে অভিযুক্ত করা হয়। গত বছর হলিডে হোম থেকে গভর্নর হুইটমারকে অপহরণের পরিকল্পনা করে দলটি।

এই দলের ছয়জনকে ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি করা হয় এবং এর মধ্যে শুধু গারবিন (২৫) অভিযুক্ত বলে প্রমাণিত হয়। বাকিদের রাজ্য আদালতে সন্ত্রাসী কার্যকলাপ ও গ্যাং-সম্পর্কিত অপরাধে বিভিন্ন শাস্তি দেওয়া হয়।

গারবিন আদালতে তাদের পরিকল্পনার কথা সবিস্তারে বর্ণনা করেন। গারবিন জানায়, ছয়জন ব্যক্তিকে তার বাড়িতে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই জন্য শ্যুট হাউজ তৈরি করা হয় এবং গভর্নরের হলিডে হাউজে অস্ত্রসহ হামলার পরিকল্পনা করা হয়।

গারবিনের আইনজীবী জানান, তার মক্কেল করোনা বিধিনিষেধের ফলে হতাশ হয়ে যায় ও চাকরি হারানোয় শঙ্কায় পরে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত