আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সুরক্ষিত রাখা হবে টেক্সাসের গর্ভপাত ক্লিনিক: বিচার বিভাগ

সুরক্ষিত রাখা হবে টেক্সাসের গর্ভপাত ক্লিনিক: বিচার বিভাগ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঘোষণা দিয়েছে যে যেসব ক্লিনিকে গর্ভপাত ঘটানো হয়, তাদের সুরক্ষিত রাখা হবে।

সম্প্রতি টেক্সাসে গর্ভপাত পুরোপুরি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সেই সাথে টেক্সাসের গর্ভপাত ক্লিনিকগুলো বেশ ঝামেলার সম্মুখীন হয়েছে৷

ডিপার্টমেন্ট জানিয়েছে, এটি রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা দ্বারা এসব ক্লিনিককে সুরক্ষা দেবে। গর্ভপাত করাতে যেয়ে যদি কোনো ক্লিনিক, রিপ্রোডাক্টিভ হেলথ সেন্টার এবং রোগী আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তবে এই সহায়তা প্রদান করা হবে।

এর আগে গর্ভধারণের ছয় সপ্তাহ পর থেকেই টেক্সাসে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে।

নতুন এই আইনকে বলা হচ্ছে এসবি-এইট। গত সপ্তাহে এটি কার্যকর হওয়ার পর থেকেই চিকিৎসক এবং নারী অধিকার গ্রুপগুলো এটির সমালোচনা করে আসছে।

মে মাসে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট 'হার্টবিট অ্যাক্ট' নামে এই আইনটি স্বাক্ষর করেন।

এই আইনটি রাজ্যের অন্যতম কঠিন আইনগুলোর মধ্যে একটি। ফোয়েটাল হার্টবিট শনাক্ত হওয়ার পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে এই আইনের ফলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এটিকে 'মিসলিডিং' বলেও থাকে।

এই আইনের মাধ্যমে যেসব ডাক্তার ছয় সপ্তাহ পর গর্ভপাত ঘটাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

এই আইনটি নিষিদ্ধ করতে সুপ্রিম কোর্টের দারস্থ হলেও এটি বাতিল হয়নি। সুপ্রিম কোর্ট এই আইনের স্বপক্ষে রায় দেওয়ার পর থেকেই আইনটি কার্যকর হচ্ছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ইউএস অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেন, 'রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিস পেতে যারা দারস্থ হবে, তাদের বাঁধা দেয়া হলে সেটি মেনে নেওয়া হবে না'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত