আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্প হামলা করতে চাইলে আগেই সতর্ক করা হবে, চীনকে ইউএস জেনারেল

ট্রাম্প হামলা করতে চাইলে আগেই সতর্ক করা হবে, চীনকে ইউএস জেনারেল

ছবি: এলএবাংলাটাইমস

চীনের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এমন মনোভাবের ইঙ্গিত পেয়ে চীনের সামরিক নেতাদের গোপনে সতর্ক করে দিয়েছিলেন ট্রাম্পেরই শীর্ষ সামরিক এক উপদেষ্টা।

শুধু তাই নয়, ট্রাম্পের অস্থিরচিত্তের আঁচ পেয়ে তার সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সীমিত করে দিয়েছিলেন ওই জেনারেল। ওয়াশিংটন পোস্টের কিংবদন্তী সাংবাদিক বব উডওয়ার্ড এবং বর্ষীয়ান প্রতিবেদক রবার্ট কোস্টার রচিত বই ‘পেরিল’-এ এসব তথ্য তুলে ধরা হয়।

২০২০ সালের ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রের যুগ্ম চিফ অব স্টাফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক উপদেষ্টা জেনারেল মার্ক মিলে চীনের জেনারেল লি জৌচেং-এর কাছে ফোন করেন। উল্লেখ্য যে, এর চার দিন পরই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে চলতি বছরের ৮ জানুয়ারি ফের চীনের জেনারেলের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন জেনারেল মার্ক মিলে। ওই দিনটির দুই দিন আগে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা করে।

যুক্তরাষ্ট্রের অবস্থা স্থিতিশীল এবং চীনে পেন্টাগন কোনো হামলা চালাবে না বলে বেইজিংয়ের জেনারেলদের আশ্বস্ত করতেই এসব ফোন করেন মার্ক মিলে। তিনি বেইজিংয়ের সামরিক নেতাদের আশ্বাস দিয়ে জানান, ট্রাম্প আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সময়ের আগেই প্রতিপক্ষকে সতর্ক করা হবে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পরপর ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল মার্ক মিলে প্রেসিডেন্টের সামরিক আদেশ এবং পারমানবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা কমিয়ে আনতে গোপনে পদক্ষেপ নেন। জেনারেল মার্ক মিলে আশঙ্কা করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক কোনো সামরিক হামলা বা পারমানবিক অস্ত্র ব্যবহারের আদেশ দিতে পারেন।

৮ জানুয়ারি জেনারেল মিলে পেন্টাগন কার্যালয়ে একটি গোপন বৈঠক ডাকেন। পেন্টাগনের যুদ্ধ কক্ষে ন্যাশনাল মিলিটারি কমান্ড সেন্টারের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জেনারেল মিলে তাদের নির্দেশ দিয়েছিলেন যে, তিনি সরাসরি জড়িত না থাকলে কর্মকর্তারা যেন অন্য কারো কাছ থেকে কোনো সামরিক আদেশ গ্রহণ না করেন।

ওই গোপন বৈঠকে জেনারেল মার্ক মিলে পেন্টাগনের সামরিক কর্মকর্তাদের বলেছিলেন, ‘আপনাদের যাই বলা হোক না কেন, আপনারা সামরিক রীতি অনুসরণ করবেন। এবং আমি এই কার্যপ্রণালীর সঙ্গে যুক্ত।’

এলএবাংলাটাইমস/ওএম/এসবি

শেয়ার করুন

পাঠকের মতামত