আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

নিজ মেয়েকে চলন্ত ড্রাই ক্লিনার মেশিনে ঢুকিয়ে দিলেন পিতা!

নিজ মেয়েকে চলন্ত ড্রাই ক্লিনার মেশিনে ঢুকিয়ে দিলেন পিতা!

ছবি: এলএবাংলাটাইমস

নিউ হ্যাম্পশায়ারের এক ব্যক্তির বিরুদ্ধে নিজ মেয়ে শিশুকে চলন্ত ড্রাই ক্লিনার মেশিনে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ম্যানচেস্টার পুলিশ বিভাগ জানিয়েছে, ৩৪ বছর বয়সী মাইকেল হিগিনসকে রবিবার অদায়িত্বশীলভাবে একটি বাচ্চাকে ঝুঁকিতে ফেলা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বিভাগ জানায়, রবিবার বিকেলে কিমবল স্ট্রিটের ৪০০ নং ব্লকে একটি গৃহ নির্যাতনের অভিযোগ আসে। ঘটনাস্থলে পৌঁছিয়ে কর্তৃপক্ষ দেখে যে হিগিনস ও বাচ্চাটির মার মধ্যে ঝগড়া চলছে।

মহিলাটি পুলিশ অফিসারদের জানায় যে গৃহনির্যাতন ঘটার পূর্বে ৮ সেপ্টেম্বর হিগিনস তার নিজের ৪ মাস বয়সী শিশু মেয়েকে ড্রাই কিনার মেশিনের ভেতরে ঢুকিয়ে মেশিন চালু করে দিয়েছিলো। বাচ্চাটির মা দ্রুত গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে।

পুলিশ বিভাগ জানিয়েছে যে এইরকম কাজের জন্য হিগিনসকে অবশ্যই বিচারের আওতাধীন করা হবে। ম্যানচেস্টার পুলিশ বিভাগের মুখপাত্র বলে, 'এটি অনেক ভীতিকর। বাচ্চাটি গুরুতর আহত হতে পারে। বাচ্চাটি ও তার মায়ের ওপর এর মানসিক প্রভাব ভয়াবহ হতে পারে।'

হিগিনস জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দিয়েছে।

গৃহনির্যাতনের অভিযোগের সত্যতা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কেসটি পাবলিক ডিফেন্ডারের অফিসের অধীনে থাকলেও এখনো এই কেসের জন্য কোন এটর্নি ঠিক করা হয়নি। হিগুনসকে পুনরায় কবে আদালতে প্রেরণ করা হবে তা সম্পর্কে এখনো জানা যায়নি।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত