আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হবু স্বামীর সাথে ভ্রমণে যেয়ে নিখোঁজ তরুণীর দেহাবশেষ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

হবু স্বামীর সাথে ভ্রমণে যেয়ে নিখোঁজ তরুণীর দেহাবশেষ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

ছবি: এলএবাংলাটাইমস

চলতি মাসের শুরুর দিকে নিখোঁজ হওয়া তরুণী গ্যাবি পেটিটোর মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা৷ চিরুনি অভিযানের পর যুক্তরাষ্ট্রের ওয়োমিং রাজ্যের ন্যাশনাল পার্ক থেকে ২২ বছর বয়েসী তরুণীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট চার্লস জোনস এই তথ্য নিশ্চিত করে জানান, 'প্রতিটি বাবা-মা বুঝতে পারবে গ্যাবির পরিবার কতো কঠিন সময় পার করছে'।

তবে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি বলে জানান এজেন্ট চার্লস জোনস।

পেটিটো সর্বশেষ তার হবু স্বামী ব্রায়ান লোওন্ড্রীর সাথে গ্র‍্যান্ড টেটন ন্যাশনাল পার্ক ভ্রমণ করতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

গেটিটো নিখোঁজ হওয়ার পরপরই এই মামলার অন্যতম আলোচ্য ব্যক্তি হিসেবে ব্রায়ান লোওন্ড্রীর নামটি সামনে আসলেও তার বিরুদ্ধে কোনো অপরাধের মামলা আনা হয়নি। পরে তিনি পুলিশের সাথে এই ব্যাপারটি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান এবং এর কয়েকদিন পর তিনিও নিখোঁজ হয়ে যান।

এফবিআই জানায়, নিখোঁজ পেটিটোর বর্ণনার সাথে উদ্ধার হওয়া দেহাবশেষ মিলে গেলেও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে শতভাগ নিশ্চিত এখনো বাকি।

এর আগে জুলাই মাসে পেটিটো ও লোওন্ড্রী দীর্ঘ ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয়। তাদের ভ্রমণের অভিজ্ঞতা ও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করে তারা।

তবে এক মাস ভ্রমণের পর গত ১ সেপ্টেম্বর লোওন্ড্রী একাই তার ফ্লোরিডার বাড়িতে ট্রাভেল ভ্যানটি সহ ফিরে আসে। এর দশদিন পর পেটিটোর পরিবার একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করে।

গত শুক্রবার লোওন্ড্রীর পরিবার জানায় এর আগের দিন থেকে তাদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে পেটিটো নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ আগে ১২ আগস্ট সাউদার্ন ইউটাহ শহরের পুলিশ ডমেস্টিক ভায়োলেন্সের রিপোর্ট পায়।

সেখানে বডিক্যাম ফুটেজের ভিডিওতে দেখা যায়, পেটিটো কান্না করছে এবং অফিসারের কাছে মানসিক স্বাস্থ্য বিষয়ে অভিযোগ করছে।

পরে পুলিশ তাদের সেই রাতের জন্য আলাদা থাকতে বলে তবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরে কী হয়েছে, সেটি এখন পর্যন্ত রহস্যাবৃত ও অজানাই রয়ে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত