আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

করোনার কারণে আরোপিত ভ্রমণ বিধিনিষেধ শিথিল করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য কিছু দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আসন্ন নভেম্বর মাস থেকে বিদেশি নাগরিকেরা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করা থাকলে যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পাবেন। সেই সাথে করোনা পরীক্ষা এবং কন্টাক্ট ট্রেসিং করা হবে ভ্রমণকারীদের।

গত বছরের শুরুর দিক থেকে যুক্তরাষ্ট্র কঠিন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেন।

ইউরোপীয় দেশগুলো অনেকদিন থেকেই যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে সুপারিশ করছিলো। এখন বিধিনিষেধ শিথিল করে দেওয়ায় অনেক পরিবার ও স্বজনেরা একত্র হতে পারবে।

হোয়াইট হাউজের কোভিড-১৯ কো-অর্ডিনেটর জেফ জেইন্টস সোমবার বিধিনিষেধের ঘোষণা দিয়ে বলেন, 'এটি একটি ব্যক্তিনির্ভর বিষয়, কোনো দেশভিত্তিক নয়, তাই এটি অনেক শক্তিশালী পদ্ধতি'।

তিনি বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এই দেশে ভ্রমণ করতে আসবে তাদের অবশ্যই টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী হতে হবে'।

যুক্তরাষ্ট্র সর্বপ্রথম চীনের উপর এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে গত বছরের শুরুতে। এরপর অন্যান্য আরো দেশ এই নিষেধাজ্ঞার তালিকায় চলে আসে।

যেসব বাসিন্দা যুক্তরাষ্ট্রের নয় তবে গত ১৪ দিন ইউকে, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ, চীন, ভারত, ব্রাজিল, ইরান এবং সাউথ আফ্রিকায় ছিলো, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে।

তবে যেসব বাসিন্দা যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ ছাড়াই দেশে আসতে পারবে। সেক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পূর্বে ও দেশে ফেরত আসার পর করোনা পরীক্ষা করানো হবে।

জেফ জেইন্টস জানান, নভেম্বরের শুরু থেকেই এই নিয়ম কার্যকর হবে। তবে সুনির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি।

তবে ল্যান্ড বর্ডারের ক্ষেত্রে এখনো পূর্বের বিধিনিষেধ বহাল থাকবে। অর্থাৎ কানাডা ও ম্যাক্সিকোতে কেউ স্থলপথে যুক্তরাষ্ট্রে আসতে পারবে না৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত