আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের বুস্টার ডোজ

যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো ফাইজারের বুস্টার ডোজ

ছবি: এলএবাংলাটাইমস

৬৫ বছর এবং এর বেশি বয়েসী যেসব বাসিন্দা অন্তত ছয় মাস আগে ফাইজারের টিকার সর্বশেষ ডোজ গ্রহণ করেছেন, তাদের জন্য বুস্টার ডোজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা।

এছাড়া যেসব প্রাপ্তবয়স্ক বাসিন্দার করোনার কারণে মারাত্মক অসুখ হওয়ার ঝুঁকি রয়েছে এবং যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার, তাদের জন্যও বুস্টার ডোজ অনুমোদন পেলো।

এর ফলে লাখ-লাখ মার্কিনী বুস্টার ডোজ গ্রহণের জন্য উপযুক্ত হলো। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পূর্ণ অনুমোদন পাওয়ার পর এটির প্রয়োগ শুরু হবে।

সিডিসির ইন্ডিপেন্ডেন্ট প্যানেল আগামী বুধবার এবং বৃহস্পতিবার বুস্টার ডোজের অনুমোদনে আলোচনায় বসবে। যতো দ্রুত সম্ভব এটির অনুমোদন দেওয়ার চেষ্টা করা হবে।

এই প্যানেলটি সিদ্ধান্ত নিবে যে কারা উচ্চ ঝুঁকিতে রয়েছে এবং কোনো ফ্রন্ট লাইন কর্মীদের প্রথক ধাপে টিকা দেওয়া হবে।

এফডিএ কমিশনার জেনেট উডকক বলেন, 'স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ডে কেয়ার স্টাফ, গ্রোসারি ওয়ার্কার এবং যারা গৃহহীন বা কারাগারে আছেন, তাদের বুস্টার ডোজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত'।

বুস্টার ডোজের অনুমোদনে প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় হলো। এর আগে জো বাইডেন বলেছিলেন এই মাসেই এফডিএ এবং সিডিসির অনুমোদন প্রাপ্তির পর বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে। 

যেসব বাসিন্দা ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ গ্রহণ করেছেন, তাদের জন্য এই অনুমোদন প্রযোজ্য হবে৷ আর যারা মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণ করেন, তাদের আরো অপেক্ষা করতে হবে।

যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, চেক রিপাবলিক, ফ্রান্স অনুরূপ বুস্টার ডোজ প্রদানের ব্যাপারে ঘোষণা দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত