আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে বেকারত্বের হার

যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে বেকারত্বের হার

ছবি: এলএবাংলাটাইমস

টানা দ্বিতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রে বেড়েছে কর্মহীন ভাতার আবেদন সংখ্যা। গত সপ্তাহে ৩ লাখ ৫১ হাজার বাসিন্দা কর্মহীন ভাতার জন্য আবেদন করেন।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চাকরির বাজারে সাময়িক মন্দাবস্থা দেখা দিয়েছে। এর কারণেই আবারো কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) লেবার ডিপার্টমেন্ট সূত্র জানায়, গত সপ্তাহের থেকে কর্মহীন আবেদন বেড়েছে ১৬ জন। চলতি সপ্তাহের শুরুর দিকে ৯ লাখ মানুষ কর্মহীন ভাতার আবেদন করে। তবে ধীরে ধীরে আবার অর্থনীতির চাকা সচল হওয়ায় কমতে থাকে কর্মহীন মানুষের সংখ্যা।

অর্থনীতিবিদেরা বলছেন, আপাতদৃষ্টিতে কর্মহীন মানুষের সংখ্যা কমলেও এখনো করোনা পূর্ববর্তী সময়ের তুলনায় এটি অনেক বেশি। মার্চ ২০২০ সালের আগে সপ্তাহে গড়ে ২ লাখ ২০ হাজার মানুষ কর্মহীন ছিল।

এই বছরে প্র‍তি মাসে গড়ে ৫ লাখ ৮৫ হাজার মানুষ নতুন করে চাকরিতে ঢুকেছে। তবে আগস্ট মাসে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ শুরু হওয়ায় চাকরিতে প্রবেশ সংখ্যায় ছেদ পরে। গত মাসে রেস্টুরেন্ট ও বার থেকে ৪২ হাজার কর্মী ছাঁটাই হয়েছে।

সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত ২ দশমিক ৮ মিলিয়ন মার্কিনী কর্মহীন ভাতা গ্রহণ করেছে। এর আগের সপ্তাহ থেকে সংখ্যাটি ১ লাখ ৩১ হাজার বেশি।

এই মাসের শুরুতে ৮০ লাখ মানুষের কর্মহীম ভাতা বন্ধ হয়ে গেছে। দুইটি ফেডারেল প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ায় যারা ছয় মাস যাবত কর্মহীন ছিল ও যারা ফ্রি ল্যান্সিং কর্মী ছিল, তাদের ভাতা প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত