আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেনেসিতে গ্রোসারি স্টোরে বন্দুক হামলা: মৃত ২, আহত ১২

টেনেসিতে গ্রোসারি স্টোরে বন্দুক হামলা: মৃত ২, আহত ১২

ছবি: এলএবাংলাটাইমস

টেনেসি অঙ্গরাজ্যের এক গ্রোসারি স্টোরে বন্দুকধারীর হামলায় একজনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ১২ জন।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে হামলাকারীর মৃতদেহও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মেমফিস শহর থেকে ৫৬ কিলোমিটার দূরে কোলিয়েরভিলেতে এই হামলার ঘটনা ঘটেছে।

এই হামলার তদন্ত করতে পাশ্ববর্তী ডিস্ট্রিক্ট পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ক্রুগার গ্রোসারি স্টোরে মূলত এই হামলার ঘটনা ঘটে।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে হামলাকারীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিজ বন্দুকের গুলিতে আহত হয়েই তার মৃত্যু হয়েছে।

কোলিয়েরভিলের পুলিশ প্রধান ডেল লেন এই হামলার ঘটনাকে এই অঞ্চলের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করে বলেন, 'আপনাদের সামনে দাঁড়াতে আমার হৃদয় চুরমার হয়ে যাচ্ছে'।

পুলিশ প্রধান লেন বলেন, পার্কিং এ হামলাকারীর গাড়ি এখনো রাখা আছে। গাড়িতে আরো অন্যান্য জিনিসপত্র রয়েছে'।

তিনি জানান, আহত ১২ জনের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হামলায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে।

হামলার পরপরই গ্রোসারি স্টোরে আতঙ্ক ছড়িয়ে পরে। লেন বলেন, আমরা আতঙ্কগ্রস্তদের অনেককে ফ্রিজার ও তালাবদ্ধ অফিসের ভিতর থেকে উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত হামলাকারীর নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে হামলাকারী ক্রুগারের কর্মী ছিল কী না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত