আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অবকাঠামো বিল নিয়ে দ্বিধাবিভক্ত ডেমোক্রেটিক দল

অবকাঠামো বিল নিয়ে দ্বিধাবিভক্ত ডেমোক্রেটিক দল

ছবি: এলএবাংলাটাইমস

এক ট্রিলিয়ন (৭৫০ বিলিয়ন) ডলারের অবকাঠামো বিল পাশের ব্যাপারে কংগ্রেসকে চাপ দিয়েছেন জো বাইডেন৷ যদিও বিলটি পাশের ব্যাপারে তাঁর নিজের দলই দ্বিধাবিভক্ত।

কংগ্রেসে এক হঠকারী সফরে শুক্রবার (১ অক্টোবর) বাইডেন বলেন, 'এটি ছয় মিনিটে হচ্ছে, নাকি ছয় দিনে কিংবা ছয় সপ্তাহে, তা ব্যাপার নয়। আমরা বিলটি পাশ করবোই'।

তবে কয়েকজন ডেমোক্রেটিক এই বিল পাশের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাঁরা অবকাঠামো বিলের পাশাপাশি ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের জলবায়ু পরিবর্তন বিল পাশের দাবি জানান।

তবে পার্টির কেন্দ্রীয় নেতারা জলবায়ু বিষয়ে আরো কম খরচ করতে আগ্রহী।

ডেমোক্রেটিক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার জানান, বিল পাশের ব্যাপারে মধ্যস্ততায় পৌঁছাতে কিছু সময়ের প্রয়োজন।

বৃহস্পতিবার কংগ্রেসে অবকাঠামো বিল পাশ করার ব্যাপারে কথা থাকলেও সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এটি নিয়ে পুনরায় ভোটাভুটির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

মূলত প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের অচলাবস্থা কাটাতে শুক্রবার ক্যাপিটল হিল সফর করেন। সেখানে অনেক ডেমোক্রেটিকদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেন বাইডেন।

সূত্র জানায়, প্রেসিডেন্ট জো বাইডেন ওয়েলফেয়ার এবং ক্লাইমেট বিলের জন্য ২ ট্রিলিয়ন ডলার প্রস্তাবনা করেন এবং বলেন, 'এর থেকে ছোট অংকের বিলও অনেক বেশি ঐতিহাসিক হবে'।

দ্বিপাক্ষিক ১ ট্রিলিয়ন ডলারের পাবলিক ওয়ার্কস বিল অথবা অবকাঠামো বিলের আওতায় ট্রান্সপোর্টেশন, ব্রডব্যান্ড, ওয়াটার সিস্টেম ও অন্যান্য প্রজেক্টের জন্য খরচ করা হবে৷ তবে উদারপন্থী ডেমোক্রেটিকরা এই বিলের পাশাপাশি ওয়েলফেয়ার এবং ক্লাইমেট চেঞ্জ বিল পাশ করার পক্ষে অবস্থান করছে।

প্রথমসারির উদারপন্থী ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্স শুক্রবার এক টুইট বার্তায় বলেন, 'পৃথিবীর ভবিষ্যত ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিলের উপর নির্ভর করছে'।

তিনি বলেন, 'একটি পুনর্মিলনি বিল ছাড়া আমরা কার্বন নিঃসরণ কমাতে তেমন ভালো কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবো না'৷

তিনি বলেন, 'পুনর্মিলনি বিল ছাড়া অবকাঠামোগত বিল পাশ হবে না'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত