আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে আদালতের দারস্থ ট্রাম্প

টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে আদালতের দারস্থ ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বন্ধ করে দেওয়া টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে ফ্লোরিডার একজন ফেডারেল বিচারকের দারস্থ হয়েছেন। তিনি বিচারককে আর্জি জানান যেনো টুইটার কর্তৃপক্ষকে অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে চাপ প্রয়োগ করা হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে উগ্র ট্রাম্পপন্থী সমর্থকদের হামলার ঘটনার উস্কানিদাতা হিসেবে টুইটার ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকে এবং নির্বাচিত হওয়ার পর ট্রাম্প এই অ্যাকাউন্টি সক্রিয়ভাবে কাজে লাগিয়েছেন। বেশিরভাগ সময় প্রতিপক্ষকে শক্ত আক্রমণ এবং সংবাদমাধ্যমগুলোর বিষেদাগার করেই পোস্ট দিতেন টুইটারে।

বেশিরভাগ টুইটেই তিনি তাঁর সমর্থকদের আগ্রাসীভাবে উস্কে দিতেন। বর্ণবৈষম্যমূলক পোস্ট এবং করোনার উৎপত্তি বিষয়ে অভিবাসীদের দায়ী করাসহ নির্বাচনে ডেমোক্রেটিকদের রুখে দিতে অ্যাকাউন্টটি ব্যবহার করতেন তিনি।

ট্রাম্পের অ্যাটর্নি শুক্রবার (১ অক্টোবর) মিয়ামির ডিস্ট্রিক্ট কোর্টে টুইটার ও এর প্রধান নির্বাহীর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ জারি করেন। সেখানে বলা হয়েছে টুইটার তাঁর প্রথম নাগরিক অধিকার লঙ্ঘন করছে।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০২০ নির্বাচনে আনুষ্ঠানিক জয়ী ঘোষণা করার দিন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকেরা। সেটিতে উস্কানির অভিযোগে এর পরদিনই টুইটার স্থায়ীভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার আগে ট্রাম্পের ৮৯ মিলিয়ন অনুসারী ছিল।

টুইটারের পাশাপাশি ফেসবুক এবং গুগোলের ইউটিউব থেকেও একই অভিযোগে বহিষ্কার হোন ট্রাম্প। তবে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট ২০২৩ সালের ৭ জানুয়ারি এর পর কর্তৃপক্ষ খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত