আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

অ্যামট্রাক ট্রেনে গোলাগুলি: ১ ডিইএ এজেন্টের মৃত্যু, আহত আরো ২

অ্যামট্রাক ট্রেনে গোলাগুলি: ১ ডিইএ এজেন্টের মৃত্যু, আহত আরো ২

ছবি: এলএবাংলাটাইমস

অ্যামট্রাক ট্রেনের ভিতর গোলাগুলির ঘটনায় ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একজন এজেন্টের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুই এজেন্ট।

ট্রেনটি আরিজোনার টাকসন অঞ্চলে থামার পর এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

টাকসন পুলিশ জানায়, সোমবার (৪ অক্টোবর) সকালে অফিসাররা নিয়মিত চ্যাকের অংশ হিসেবে অস্ত্র, টাকা ও মাদকের খোঁজে অভিযান চালাতে ট্রেনে উঠে৷ এই সময় অ্যামট্র‍্যাক ট্রেনের দ্বিতীয় তলায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত করে অফিসাররা।

পুলিশ জানায়, এই সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হলেও দ্বিতীয় ব্যক্তিটি একটি হ্যান্ডগান বের করে ও অফিসারদের উপর উপর্যুপরি গুলি চালায়।

এই ঘটনায় একজন ডিইএ অফিসারের মৃত্যু হয় এবং অন্য এক অফিসার গুরুতর আহত হোন।

গোলাগুলির শব্দ পেয়ে প্লাটফর্মে অপেক্ষারত আরেক ডিইএ অফিসার ছুঁটে ট্রেনের কাছে গেলে তাকেও গুলি ছোঁড়া হয়। তবে তার অবস্থা এতোটা গুরুতর নয়।

পরবর্তীতে পুলিশের সাথে গুলি বিনিময়কালে একটি ছোট টয়লেটে লুকিয়ে পরে বন্দুকধারী হামলাকারী। পরে ওই হামলাকারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, সেটি নিশ্চিত নয়।

অ্যামট্রাক জানায়, ওই সময় ট্রেনটিতে ১৩৭ জন যাত্রী ও ১১ জন ক্রু ছিল। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অ্যামট্রাক জানায়, ট্রাকটি লস এঞ্জেলেস থেকে নিউ অরল্যান্সের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পরে সকাল ৭টা ৪০ মিনিটে সেটি টাকসনে এসে পৌঁছালে এই ঘটনাটি ঘটে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত