আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ট্রাম্পের ডিসি হোটেলের লোকসান ৭০ মিলিয়ন!

ট্রাম্পের ডিসি হোটেলের লোকসান ৭০ মিলিয়ন!

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন ওয়াশিংটন ডিসি হোটেলের আয় নিয়ে মিথ্যা তথ্য দেন বলে কংগ্রেশনাল কমিটির তদন্তে দেখা গেছে৷

জানা গেছে, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের হোটেল লোকসান করেছে ৭০ মিলিয়ন ডলার।

কংগ্রেশনাল কমিটি বলছে, কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় লুকাতেই এই ধরণের তথ্য গোপন করা হয়েছে।

এর আগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তাঁর ডিসি হোটেল থেকে প্রেসিডেন্ট থাকাকালীন তিনি আয় করেছেন ১৫০ মিলিয়ন ডলার।

তবে দ্য ট্রাম্প অর্গানাইজেশন এই রিপোর্ট ভিত্তিহীন হিসেবে দাবি করেছে।

এক বিবৃতিতে দ্য হাউজ অব রিপ্রেজেনটেটিভস কমিটি অন অভারসাইট এবং রিফর্ম কমিটি বলেন, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের (জিএসএ) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে ট্রাম্প তাঁর হোটেলের আয় নিয়ে 'অতিরঞ্জিত তথ্য' প্রকাশ করেছেন।

কমিটি জানায়, হোটেলের লোকসান কাটিয়ে উঠতে ট্রাম্পের হোল্ডিং কোম্পানি ২৪ মিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে৷ হোটেলটি হোয়াইট হাউজের অদূরেই অবস্থিত৷

এক বিবৃতিতে ট্রাম্প অর্গানাইজেশন দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এর কোনো বাস্তব ভিত্তি নেই।

২০১৬ সালের সেপ্টেম্বরে ডিসি হোটেলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন প্রাপ্তির কয়েক সপ্তাহ পরেই হোটেলটি খুলে দেওয়া হয়।

২০১৭ সালে ডোলান্ড ট্রাম্প তাঁর নিজের কোম্পানি থেকে পদত্যাগ করেন এবং ট্রাস্টের মাধ্যমে ছেলেরা এটি পরিচালনা করছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত