আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

ছবি: এলএবাংলাটাইমস

প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে মূত্রনালীর সংক্রমণের জন্য ক্যালিফোর্নিয়া ইরভিন মেডিকেল সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) তাঁর ডাক্তাররা এই ব্যাপারে নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ইউসি ইরভিন মেডিজেক সেন্টারের চেয়ারম্যান ড. আলপেস আমিন ও বিল ক্লিনটনের ব্যক্তিগত চিকিৎসক ড. লিসা বারডোক একত্রে একটি বিবৃতি দেন। বিবৃতি বলা হয়, ‘তাঁকে নিবিড় পরিচর্যার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে। মূলত, সুরক্ষা ও নিবিড়তার জন্যই তাঁকে আইসিইউতে আনা হয়েছে। বর্তমানে তাঁকে এন্টিবায়োটিক ও স্যালাইন দেওয়া হচ্ছে। দুইদিন টানা ওষুধ চলার পর তাঁর শরীরের অবস্থা পূর্বের চেয়ে ভালো হচ্ছে‘

ডাক্তাররা জানিয়েছে, ক্লিনটন এখন ভাল অবস্থায় আছেন ও  পরিবার এবং কর্মীদের সাথে কথা বলছেন।

ক্লিনটন তাঁর ফাইন্ডেশনের একটি ব্যক্তিগত কাজের জন্য ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছিলেন। এমতাবস্থায়, তিনি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাক্তন প্রেসিডেন্টের ডাক্তাররা জানান যে বয়স্ক ব্যক্তিদের মধ্যে মূত্রনালীর সংক্রমণ খুব সাধারণ এবং অতি সহজেই এই সংক্রমণ দূর করা যায়। বর্তমানে ক্লিনটনকে তরল এন্টিবায়োটিক দেওয়া হলেও অতি শীঘ্র তাঁকে ওরাল এন্টিবায়োটিক দেওয়া হবে।

ক্লিনটন মুখপাত্র এঞ্জেল উরেনা বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ক্লিনটন নন-কোভিড একটি সংক্রমনের জন্য ইউসিআই মেডিকেল সেন্টারে ভর্তি হন। তিনি এখন ভালো বোধ করছেন। তিনি সকল ডাক্তার, নার্স ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।‘

ক্লিনটন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অ্যাটর্নি জেনারেল এবং আরকানসাসের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত