আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

নভেম্বর থেকে টিকাগ্রহীতারা যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পাচ্ছে

নভেম্বর থেকে টিকাগ্রহীতারা যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পাচ্ছে

ছবি: এলএবাংলাটাইমস

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সীমান্ত। আগামী ৮ নভেম্বর থেকে ৩৩টি দেশের ভ্রমনার্থীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেওয়া হয়েছে।

হোয়াইট হাউজ ঘোষিত নতুন নিয়ম অনুসারে যেসব টিকা গ্রহণকারী ব্যক্তির ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসবে, তারা ভ্রমণ করতে অনুমতি পাবেন।

গত বছরের শুরুর দিক থেকে ভ্রমণার্থীদের উপর এসব কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে এবার সেটি শিথিল করা হচ্ছে।

হোয়াইট হাউজের এক মুখপাত্র বিবৃতিতে জানান, 'এই পলিসি জনস্বাস্থ্য, কঠোরতা এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য তৈরি'।

ইউরোপের সেনজেনভুক্ত ২৬টি দেশের উপর এই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, ভারত, ইরান, আয়ারল্যান্ড এবং সাউথ আফ্রিকার উপরও এই নিয়ম প্রযোজ্য হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাসিন্দা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণ করবে তারা এই নিয়মের অন্তর্ভুক্ত হবে৷

সেক্ষেত্রে যুক্তরাজ্যের টিকা অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোভ্যাক এবং সিনোফার্মা গ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পাবে।

এছাড়া টিকা গ্রহণকারী ভ্রমণার্থী যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবেনা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এর আগে কানাডা ও ম্যাক্সিকোর সাথে সকল প্রকার সীমান্ত চলাচল খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত