আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

চতুর্থ কিস্তির চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদান সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়

চতুর্থ কিস্তির চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদান সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়

ছবি: এলএবাংলাটাইমস

ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, শুক্রবার (১৫ অক্টোবর) দ্য ফোর্থ অ্যাডভান্সড চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ডিরেক্ট ডিপোজিট ৬১ মিলিয়িন পরিবারের কাছে পাঠানো সম্পন্ন হয়েছে।

অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ১৫ বিলিয়ন ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাবদ বাসিন্দাদের প্রদান করেছে বাইডেন  সরকার।

জুলাই মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত ৬১ বিলিয়ন ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাবদ মার্কিন পরিবারগুলোকে প্রদান করা হয়েছে।

করোনাভাইরাস রিলিফ প্যাকেজের আওতায় প্রতিটি শিশুর জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাবদ মাসিক ৩০০ ডলার প্রদান করা হয়ে থাকে।

চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রাপ্তি সহজ করতে হোয়াইট হাউজ ও ট্রেজারি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে GetCTC.org নামের সাইট খোলা হয়েছে। যেসব পরিবার যথেষ্ট অর্থ আয় না করার ফলে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য বিবেচিত হচ্ছে না, তাদের জন্য একটি সরল অনলাইন ফরম তৈরি করা হয়েছে এই সাইটের মাধ্যমে। মোবাইল এর মাধ্যমেই এই ফরম পূরণ করা যাবে।

প্রেসিডেন্ট জো বাইডেন পাশকৃত ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ এইডে বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিট বরাদ্দ রাখা হয়েছে। কোনো কর প্রদান ছাড়াই এই অর্থ প্রদান করা হবে।

যেসব শিশুর বয়স ছয় বছরের কম, তাদেরকে মাসে ৩০০ ডলার করে বছরে ৩ হাজার ৬০০ ডলার প্রদান করা হবে। আর যেসব শিশুর বয়স ৬ থেকে ১৭ এর মধ্যে, তাদেরকে মাসিক ২৫০ ডলার করে বছরে ৩ হাজার ডলার প্রদান করা হবে।

বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সময়সীমা এক বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তবে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৫ সাল পর্যন্ত এটি বর্ধিত করার পক্ষে প্রস্তাব দিয়েছেন ও স্থায়ী করতে চাইছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত