আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পানশালার বাইরে বন্দুক হামলা: ১ ডেপুটির মৃত্যু, আহত আরো ২

পানশালার বাইরে বন্দুক হামলা: ১ ডেপুটির মৃত্যু, আহত আরো ২

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাসের হোস্টনে একটি পানশালার বাইরে অতর্কিত বন্দুক হামলায় এক ডেপুটি কনস্টেবলের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা অপর কনস্টেবল জানান, শনিবার (১৬ অক্টোবর) একজন বন্দুকধারী হুট করেই কোথাও থেকে এসে দায়িত্বরত ডেপুটিদের উপর গুলিবর্ষণ শুরু করেন। এই সময় ডেপুটিরা পানশালার বাইরে আরেক ব্যক্তিকে আটক করছিল।

হোস্টন পুলিশের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিফ জেমস জোনস বলেন, পুলিশ হামলারীকে খুঁজছে। প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে৷ তবে আটক ওই ব্যক্তি হামলাকারী নাকি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

হ্যারিস কাউন্টির ৪নং অঞ্চলের কনস্টেবল মার্ক হারম্যান বলেন, 'হুট করেই অ্যাম্বুশের মুখে পরে পুলিশ সদস্যরা'।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ২টা ১৫ মিনিটের দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে৷ একটি গণ্ডোগোলের খবর পেয়ে কনস্টেবলরা সেখানে উপস্থিত হয়।

জোনস জানান, 'একটি ডাকাতির খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হয় এবং তখন তাদের কাছে এটি অজানা ছিল'।

হারম্যান জানান, দুইজন ডেপুটি একজন ব্যক্তিকে মাটিতে শুইয়ে আটক করছিল। এমন সময় এক ব্যক্তি গাড়ি করে বন্দুক হাতে পিছন থেকে গুলি ছোঁড়ে।

গুলির শব্দ শুনে অন্য আরেক কনস্টেবল দৌঁড়ে এসে বন্দুক হাতে নেওয়ার আগেই তার উপর গুলি ছুঁড়েছে ওই হামলাকারী।

জোনস জানান, বন্দুকধারী তিনজন কনস্টেবলকেই পিছন থেকে গুলি ছোঁড়ে।

হারম্যান বলেন,আহত ডেপুটিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়। এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি।

জোনস জানায়, তদন্তকারীদের ধারণা গুলিবর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তির বয়স ২০ বছর। তাকে দ্রুত শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত