আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

ট্রাম্পের ১৮০ কোটি ডলারের তহবিল বাতিলের দাবি পেন্সের

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রস্তাবিত ১৮০ কোটি ডলারের ‘অ্যান্টি-ওয়েপোনাইজেশন ফান্ড’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তিনি এ উদ্যোগকে “শুরু থেকেই ভুল সিদ্ধান্ত” আখ্যা দিয়ে তা বাতিল করার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন একটি বিশেষ তহবিল গঠনের ঘোষণা দেয়, যার মাধ্যমে আগের প্রশাসনগুলোর সময় অন্যায় আচরণের শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তিরা ক্ষতিপূরণ চাইতে পারবেন। প্রশাসনের ভাষায়, এটি “আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের শিকারদের” জন্য তৈরি করা হচ্ছে।

তবে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক পেন্স বলেন, এই তহবিল “অত্যন্ত আপত্তিকর”। বিশেষ করে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলায় জড়িত ব্যক্তিরা যদি এ তহবিল থেকে ক্ষতিপূরণ পান, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।

২০২১ সালের ৬ জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে “চুরি করা হয়েছে” দাবি করে ক্যাপিটল ভবনে হামলা চালায়। সে সময় পেন্স ক্যাপিটলের ভেতরে ছিলেন এবং নিরাপত্তার স্বার্থে তাকে গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ওই হামলার ঘটনায় প্রায় ১ হাজার ৬০০ জনের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে প্রায় ১৭৫ জনের বিরুদ্ধে প্রাণঘাতী বা বিপজ্জনক অস্ত্র ব্যবহার কিংবা পুলিশ কর্মকর্তাদের গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছিল। হামলায় প্রায় ১৪০ জন পুলিশ সদস্য আহত হন।

পেন্স বলেন, “যারা পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে বা ক্যাপিটল ভবনে ভাঙচুর করেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার মতো কোনো তহবিল থাকতে পারে—এ ধারণাই আমার কাছে গভীরভাবে আপত্তিকর। আমি মনে করি অধিকাংশ রিপাবলিকান ও অধিকাংশ আমেরিকানও একই মত পোষণ করেন।”

এই তহবিলের পেছনের অর্থ আসছে ট্রাম্প ও মার্কিন কর বিভাগ (আইআরএস)-এর মধ্যে হওয়া একটি সমঝোতা চুক্তি থেকে। নিজের কর-সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার ঘটনায় ট্রাম্প যে মামলা করেছিলেন, সেটি প্রত্যাহারের বিনিময়ে আইআরএস ক্ষমা প্রার্থনা করে এবং এই তহবিল গঠনের ব্যবস্থা করা হয়।

তবে তহবিলটি নিয়ে শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকান দলের মধ্যেও ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। সিনেটে রিপাবলিকান নেতা জন থুন বলেছেন, তিনি এ ধারণার “বড় ভক্ত নন”। সাবেক সিনেট নেতা মিচ ম্যাককনেল এটিকে “সম্পূর্ণ বোকামি” বলে মন্তব্য করেছেন। অন্যদিকে নর্থ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর থম টিলিস একে “চরম হাস্যকর” বলে আখ্যা দিয়েছেন।

এদিকে পেনসিলভানিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান ফিটজপ্যাট্রিক জানিয়েছেন, তিনি এমন একটি আইন প্রস্তাব আনতে চান, যা কার্যত এই তহবিলের কার্যক্রম বন্ধ করে দেবে।

তবে কিছু রিপাবলিকান নেতা আবার এ উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন। আলাবামার সিনেটর টমি টিউবারভিল দাবি করেছেন, ৬ জানুয়ারির তদন্ত ও মামলাগুলোর কারণে “শত শত নির্দোষ দেশপ্রেমিক আমেরিকান” গত পাঁচ বছর ধরে ভোগান্তির শিকার হয়েছেন।

এদিকে শুক্রবার এক ফেডারেল বিচারক ১২ জুনের শুনানি পর্যন্ত সাময়িকভাবে তহবিল গঠনের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তবে বিচার বিভাগ জানিয়েছে, তারা তহবিলটির বৈধতা নিয়ে “অত্যন্ত আত্মবিশ্বাসী” এবং এটি প্রতিষ্ঠার পক্ষে পর্যাপ্ত আইনি নজির রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত