আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামের অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতার অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতার অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম কলেজে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় এক অস্ত্রধারীকে গ্রেফতারের পর এবার তার অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকা থেকে দেশি একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এটি গত বুধবার দুপুরে চট্টগ্রাম কলেজের সামনে মহড়ায় ছাত্রলীগের মহানগর সহ-সম্পাদক সাব্বির সাদিক ব্যবহার করেছেন বলে দাবি তাদের।

বৃহস্পতিবার রাতে সাব্বির সাদিককে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। অস্ত্রের মহড়ায় অংশ নেওয়া আরেক যুবক আবু মোরশেদকে এখনও গ্রেফতার করা যায়নি।

এ দিকে, শনিবার কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বাড়ানো হয়েছে নজরদারিও।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) কামরুজ্জামান সমকালকে বলেন, বৃহস্পতিবার রাতে সাব্বির সাদিককে গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালানো হয়। শুক্রবার ভোরে তার দেওয়া তথ্য অনুযায়ী সিআরবি এলাকা থেকে একটি বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে, যা বুধবার মিছিলে তার হাতে দেখা গিয়েছিল।

মিছিল থেকে সাদা শার্ট পরা রাইফেল উঁচিয়ে গুলি করা আরেক যুবকের নাম আবু মোরশেদ। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তার বাসা নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (চট্টগ্রাম অঞ্চল) নোবেল চাকমা সমকালকে বলেন, বুধবার মিছিলে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিন যুবককে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ইমরান নামের এক যুবককে বুধবার রাতে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ। সাব্বির সাদিক নামের আরেকজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ দিকে, শনিবার সকালে চট্টগ্রাম কলেজ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের তিনটি গ্রুপ। এর মধ্যে পদবঞ্চিতদের সঙ্গে অপর দুই গ্রুপের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তিনটি গ্রুপই মারমুখী অবস্থান নেয়। পরে পুলিশ এসে মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ প্রসঙ্গে চকবাজার থানার উপ-পরিদর্শক কামাল সমকালকে বলেন, তিন গ্রুপ ক্যাম্পাসে অবস্থান করলে উত্তেজনা দেখা দেয়। এ সময় তাদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

১৭ সেপ্টেম্বর রাতে প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মাহমুদুল করিমকে সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী সুভাষ মল্লিক সবুজকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটির অনুমোদন দেয় নগর ছাত্রলীগ। টাকার বিনিময়ে এ কমিটিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের পদ দেওয়া হয়েছে দাবি করে কমিটি প্রত্যাখ্যান করে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা। কমিটি গঠনের পরদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পদবঞ্চিত কর্মীরা। বুধবার তাদের মিছিল থেকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে।

শেয়ার করুন

পাঠকের মতামত