আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

তীব্র গরমে ছাতা, ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

তীব্র গরমে ছাতা, ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

তীব্র গরমে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ছাতা, ক্যাপ, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। বুধবার (১ মে) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।


চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর একমাসের বেশি সময় ধরে এ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। যার ফলে তীব্র গরমে জনজীবনে ত্রাহি অবস্থা। এমন অবস্থায় ঘরেও স্বস্তিতে থাকার সুযোগ মিলছে না। গ্রাম-শহরের কোথাও নেই স্বস্তি। ঠিক এ সময় তৃষ্ণার্ত পথচারীদের লেবুর শরবত পান করিয়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

 

এ ছাড়া স্যালাইন পানি, ক্যাপ ও ছোট ছাতা নিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা পথচারী, শিক্ষার্থী, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করছেন। বুধবার চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বরের পুলিশ বক্সের সামনে, শহরের কলেজ রোড, একাডেমি মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র গরমে অতিষ্ঠ পথচারীদের লেবুর শরবত, খাবার স্যালাইন ও বোতলজাত বিশুদ্ধ পানি পান করিয়ে প্রশংসিতও হয়েছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূ-প্রকৃতিসহ ৬টি কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় গরমের সময় গরম আর শীতের সময় শীত বেশি। চুয়াডাঙ্গাতে এখন যে তাপপ্রবাহ অব্যাহত আছে, সেটি এখনও ৫ থেকে ৬ দিন থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জেনেছি। তাই এ কার্যক্রম জেলা পুলিশের পক্ষ থেকে শুরু করলাম।   


পুলিশ সুপার আরও বলেন, পথচারীসহ সাধারণ মানুষের একটু স্বস্তি দেওয়ার জন্য শহরের বড়বাজারের পুলিশ বক্সের সামনে ঠাণ্ডা কোমল শরবত, স্যালাইন পানি পান করানো হচ্ছে। সাধারণ মানুষ চলার পথে যদি ক্লান্তিবোধ করে তারা এই শরবত এবং যারা একটু অসুস্থবোধ করবেন, তারা স্যালাইন পানি পান করতে পারবে। পাশাপাশি সুপেয় পানিও সরবরাহ করা হবে। জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়াও আমাদের একজন নায়েক কনস্টেবল ব্যক্তি উদ্যোগেও এসব কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেকেন্দার আলী, ডিআইও-১ আবু জিহাদ খান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহিদ, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ওলিউজ্জামান ওলি, হাসান মালিকসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, চুয়াডাঙ্গার ওপর দিয়ে কয়েক দিন ধরে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার বিকালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১২ শতাংশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) এ জেলার ৩৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যেটা বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা। একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমলেও কড়া রোদে অসহ্য গরম অনুভূত হচ্ছে। যার ফলে সব শ্রেণি-পেশার মানুষও অতিষ্ঠ। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত