আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ডস এর স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। এটি পরিচালনা করেছেন গোলাম রাব্বানী। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র এমা অ্যাওয়ার্ডে বিজয়ী হলো।

স্থানীয় সময় ১১ অক্টোবর লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানায়, ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে অন্যতম।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন গোলাম রাব্বানী; সহপরিচালক হিসেবে কাজ করেছেন জহিরুল ইসলাম। পুরস্কার সম্পর্কে রাব্বানী বলেন, “এটা বাংলা চলচ্চিত্রের জন্য এক গৌরবময় অর্জন। আমি সবসময় প্রাণ প্রকৃতির গল্প বলতে চাই, এই অর্জন আমার যাত্রাকে আরও গতিময় করবে।”

‘নিশি’র গল্পে উঠে এসেছে পরিবেশ, সমাজ ও মানবিক বাস্তবতা। এক চা শ্রমিক পরিবারের কন্যার পানির সংকটের কারণে শিক্ষা বন্ধ হয়ে যাওয়ার গল্প বলা হয়েছে এখানে। সেই সুযোগে এক কাঠ ব্যবসায়ী টিউবওয়েল দেওয়ার অজুহাতে মেয়েটিকে বাল্যবিবাহে বাধ্য করতে চায়।

ছবিতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতী। শুটিং হয়েছে সিলেটের একটি চা বাগানে।

চলচ্চিত্রটির পোস্ট-প্রোডাকশন কাজ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে, যা বাংলাদেশের কোনো সিনেমার ক্ষেত্রে এই প্রথম। সিনেমাটোগ্রাফিতে ছিলেন ওই স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

‘নিশি’ বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে এবং শিগগিরই বাংলাদেশেও প্রদর্শিত হবে বলে জানিয়েছেন রাব্বানী।

এর আগে তার নির্মিত ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে। ‘নিশি’ নির্মিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনোস্কো ঢাকা-এর সহযোগিতায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত