আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লিভারপুলের জয়রথে অন্তরায় প্যালেসের শেষ মুহূর্তের গোল

লিভারপুলের জয়রথে অন্তরায় প্যালেসের শেষ মুহূর্তের গোল

অবশেষে থামল ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা লিভারপুলের জয়রথ। শনিবার সেলহার্স্ট পার্কে শেষ মুহূর্তের গোলে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। লিগের টানা পাঁচ ম্যাচ জেতার পর এটিই অলরেডদের প্রথম হার।

ম্যাচের শুরুতেই লিভারপুলকে চমকে দেয় স্বাগতিকরা। নবম মিনিটেই ইসমাইলা সারের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় শিরোপাধারীরা। কিন্তু প্যালেসের জমাট রক্ষণ ও গোলরক্ষক ডিন হেন্ডারসনের অসাধারণ দৃঢ়তায় প্রথমার্ধে জাল অক্ষত থাকে।


দ্বিতীয়ার্ধের শেষদিকে এসে ম্যাচে নাটকীয়তা বাড়ে। ৮৭ মিনিটে ফেদেরিকো চিয়েসার গোলে সমতায় ফেরে লিভারপুল। যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে, তখনই দৃশ্যপটে আসেন প্যালেসের বদলি খেলোয়াড় এডি এনকেটিয়া। যোগ করা সময়ের সপ্তম মিনিটেখুব কাছ থেকে গোল করে ক্রিস্টাল প্যালেসের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে প্রিমিয়ার লিগের একমাত্র অপরাজিত দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখল ক্রিস্টাল প্যালেস। ৬ ম্যাচ শেষে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত