আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হঠাৎ বেড়ে গেল প্রবেশ ফি, ট্রেইলার চালানো বন্ধ মালিকদের

হঠাৎ বেড়ে গেল প্রবেশ ফি, ট্রেইলার চালানো বন্ধ মালিকদের

চট্টগ্রাম প্রধান সমুদ্রবন্দরে ভারী যানবাহন প্রবেশ ফি ৫৭ টাকা থেকে ২৩০ টাকা বৃদ্ধি করায় কনটেইনার পরিবহনকারী প্রাইম মুভার ট্রেইলার মালিকরা গাড়ি চালানো বন্ধ করেছেন। এই ট্রেইলারগুলো সাধারণত আন্তঃজেলা রুটে কনটেইনার পরিবহন করে। তবে বেসরকারি ডিপো বা অফডকের ট্রেইলার এখনও চলাচল করছে।

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, “কর্মবিরতি বা ধর্মঘট নয়, ফি বৃদ্ধির কারণে গাড়ি চালানো বন্ধ রাখা হয়েছে। বাড়তি খরচ শ্রমিক নেবেন না মালিক নেবেন, তা ঠিক হয়নি।”


তিনি জানান, ১৪ অক্টোবর রাত থেকেই ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বন্দরের চেয়ারম্যান ঢাকা থেকে আসলে পুনরায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হবে।

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, “প্রাইম মুভার ট্রেইলার না চলায় ডিপোর ট্রেইলারও কনটেইনার আনা-নেওয়ায় বিঘ্নিত হচ্ছে। এখনো জমা কনটেইনারের সঠিক তথ্য পাওয়া যায়নি।”


বন্দর ব্যবহারকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বন্দরের কার্যক্রম অচল হয়ে যেতে পারে। বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, “কিছু স্থানে ট্রেইলার চলাচলে বাধা থাকলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।”

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত