আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে আফগানদের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল টাইগাররা। এরপর সংবাদ সম্মেলনে এসে দলের পারফরম্যান্সের দায় নিজের কাঁধে তুলে নিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে দলের ওপর বিশ্বাস না হারিয়ে তিনি বললেন, বাংলাদেশ দল এতটা খারাপ নয়, যতটা খারাপ খেলছে।

গত মঙ্গলবার আবুধাবিতে আফগানিস্তানের দেওয়া ২৯৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসানের ৪৩ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। মাত্র ২৩ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এমন হারের পর হতাশ অধিনায়ক মিরাজ জানান, ‘সত্যি বলতে, আমরা এত খারাপ দলও না যতটা খারাপ খেলছি। কিন্তু আমরা যদি একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকি, তাহলে আমাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ব্যাটাররা এভাবে থিতু হয়ে আউট হয়ে গেলে দলের জন্য জেতা কঠিন। আমাদের মূল লক্ষ্য থাকবে পুরো ৫০ ওভার ব্যাটিং করা, যা আমরা শেষ কয়েকটি ম্যাচে করতে পারিনি।’

টানা হারে দলের আত্মবিশ্বাস তলানিতে, তা স্বীকার করে নিলেন মিরাজ। তিনি যোগ করেন, ‘এই সিরিজ হারের পর স্বাভাবিকভাবেই দলের সবার মন খারাপ। আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দুই দিন পরিবারের সঙ্গে সময় কাটালে ছেলেরা মানসিকভাবে চাঙ্গা হয়ে ফিরতে পারবে।’

অধিনায়ক হিসেবে নিজের দায়িত্বের কথা স্মরণ করে এবং দর্শকদের কাছে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মিরাজ বলেন, ‘অধিনায়ক হিসেবে আমাকেও এই হারের দায় নিতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের দল ঘুরে দাঁড়াবে। কোচিং স্টাফরা আমাদের মানসিকভাবে সমর্থন দিচ্ছেন এবং আমি দলকে সেভাবেই উজ্জীবিত করব।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত