আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সরকারি প্রকল্পের কাজ না করে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি চেয়ারম্যান বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।


বুধবার (১ মে) বিকালে দুদকের জমালপুর সমম্বিত কার্যালয়ের উপপরিচালক মলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার আসামিরা হলেন উপজেলার ৬ নম্বর ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল (৬০), একই ইউনিয়নের ইউপি সদস্য ময়না মিয়া, রবিউল ইসলাম, আতিকুর রহমান দুলাল, নারী ইউপি সদস্য জাহানারা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান ও সাবেক সরিষাবাড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর।

মামলায় তাদের বিরুদ্ধে উপজেলার ভাটারা ইউনিয়নে ১৫টি প্রকল্পের কোনো কাজ না করে শ্রমিকদের পারিশ্রমিক ভুয়া পরিশোধ দেখিয়ে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে সরকারি ৬৫ লাখ ৮২ হাজার ২৩  টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ১৯৪৭ এর ৫ (২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার ভাটারা ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচি (ইজিপিপি) ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ১৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ৬৫ লাখ ৮২ হাজার ২৩ টাকা বরাদ্দ প্রদান করা হয়। ১৫ টি প্রকল্পের বরাদ্ধের অর্থ দ্বারা কোনো কাজ না করে নির্ধারিত শ্রমিকদের পারিশ্রমিক ভুয়া পরিশোধ দেখিয়ে পরস্পর যোগসাজশে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, জালিয়াতি ও অসদাচরণের মাধ্যমে সরকারি ৬৫ লাখ ৮২ হাজার ২৩  টাকা আত্মসাৎ করে। তদন্তে তাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের বিষয়টি প্রমানিত হওয়ায় ২৮ এপ্রিল দুদকের জামালপুর সমম্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বাদী হয়ে জামালপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন। 

দুদকের জামালপুর সমম্বিত কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা বলেন, দুদকের তদন্তে সরকারি প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান বাদলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত