আপডেট :

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

২ ভাইকে পিটিয়ে হত্যা: জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি

২ ভাইকে পিটিয়ে হত্যা: জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি

ফরিদপুরের মধুখালীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের সর্ব্বোচ শাস্তি দাবি করেছে বিএনপির গঠিত তদন্ত কমিটি।


বুধবার (১ মে) দুপুর ১২টায় উপজেলার চোপেরঘাট এলাকায় নিহতদের বাড়িতে গিয়ে কমিটির নেতারা শোকাহত পরিবারের খোঁজখবর নিয়ে সমবেদনা জানান। এসময় তারা বিএনপির পক্ষে নিহতদের পরিবারে ৫০ হাজার টাকা তুলে দেন এবং নিহত দুই ভাইয়ের কবর জিয়ারত করেন।


বিএনপির গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দ্র দাস অপু।

তদন্ত শেষে তারা সাংবাদিকদের বলেন, আবহকাল থেকে আমরা এদেশে সম্প্রতির সাথে বসবাস করছি। কিন্ত সম্প্রতি মধুখালীর পঞ্চপল্লীতে ঘটে যাওয়া এ ঘটনা ইতিহাসের নির্মম, বর্বরোচিত ঘটনা। বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে। আমাদের গঠিত তদন্ত কমিটি বিভিন্ন মাধ্যম ও বিভিন্নভাবে তদন্ত করেছি এবং করছি আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। সঠিক সময়ে আমাদের তদন্ত প্রতিবেদন দলের কাছে পেশ করব। এই ঘটনার সঙ্গে জড়িতদের সর্ব্বোচ্চ শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুনের অজুহাত দেখিয়ে দুইভাই পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত