আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

খালেদার ভবিষ্যৎ নির্ধারণ করবেন আদালত: তথ্যমন্ত্রী

খালেদার ভবিষ্যৎ নির্ধারণ করবেন আদালত: তথ্যমন্ত্রী

দুর্নীতি মামলায় সাজা ভোগরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভবিষ্যৎ আদালতই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলন বিএনপি করেছে তা নিজেদের মধ্যে বিশ্বাস আর সমন্বয়হীনতার কারণে দুর্বল ছিল বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।

শনিবার সকালে রাজধানীর মৌচাকে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বক্তব্য করেন। বার্তা সংস্থা ইউএনবি কার্যালয়ে তাদের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।

বিএনপির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘গত দশ বছরে বিএনপির রাজনীতি খালেদা ও তারেক জিয়াকে অপরাধের বিচারের হাত থেকে বাঁচানো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি, নির্বাচন বানচাল করার অপচেষ্টাতেই সীমাবদ্ধ ছিল, জনগণের জন্য কিছু ছিল না। এসব করতে গিয়ে বিএনপি জনগণকে পুড়িয়ে মেরেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। ফলে ক্রমেই জনগণ থেকে দূরে সরে গেছে তারা।’

ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগদানে রিজভীর আহ্বান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘রিজভী সাহেবের এধরনের মন্তব্য কতটা শালীন, তা ভাবা জরুরি। রিজভী সাহেব প্রতিদিনই একটা না একটা সংবাদ সম্মেলন করে কথা বলেন শুধু লাইমলাইটে থাকার জন্য।’

বার্তা সংস্থার অনুষ্ঠানে তথ্যমন্ত্রী গণমাধ্যমকে সমাজের দর্পণ বলে অভিহিত করে বলেন ‘বানোয়াট সংবাদ পরিবেশন প্রতিহত করতে সরকার সব গণমাধ্যমকর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। কারণ, গণতন্ত্রের জন্যই গণমাধ্যমকে স্বচ্ছ ও নিরাপদ রাখা জরুরি।’

ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক সাখাওয়াত আলী খান বক্তব্য দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত