আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১১ মার্চ

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১১ মার্চ

আগামী ১১ মার্চেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার (১১ফেব্রুয়ারি)সকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এসএম মাহফুজুর রহমান। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রাধ্যক্ষ, প্রক্টর ও নির্বাচন পরিচালনায় নিযুক্ত রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, ডাকসু নির্বাচন ঘিরে গঠিত বিভিন্ন কমিটির সদস্যরাও৷ মনোনয়ন বিতরণ ১৯-২৫ ফেব্রুয়ারি, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার শেষ সময় ২ মার্চ। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ মার্চ। আর নিজ নিজ হলে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এখন থেকে ২৮ বছর পূর্বে ১৯৯০ সালের ৬ জুন সর্বশেষ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর দীর্ঘ এ সময়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন কমিটির নির্বাচন হলেও অধরাই থেকে যায় দেশের দ্বিতীয় পার্লামেন্টখ্যাত ডাকসু নির্বাচন। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় দাবি উঠলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে সম্প্রতি আদালতের আদেশে অনেকটা নিরূপায় হয়েই ডাকসু নির্বাচনের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রতিষ্ঠা হয় ১৯২৪ সালে। ১৯৫৩ সালের আগ পর্যন্ত ডাকসুর সহ-সভাপতি বা ভিপি মনোনয়ন করা হতো। ১৯৫৩ সালে ডাকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী ৪৭ বছরে মাত্র ৭ বার অনুষ্ঠিত হয়েছে ডাকসু নির্বাচন।স্বাধীনতার আগে শুধু ১৯৬৫-৬৬ ও ১৯৬৯-৭০ সালে এ নির্বাচন হয়নি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের শুরুতেই ১৯৭২-৭৩ সেশনে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭৩-৭৪ সালেও নির্বাচন দেওয়া হয়েছিল, তবে সেটা পণ্ড হয়ে যায়। এর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দুবার ১৯৭৯-৮০ ও ১৯৮০-৮১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। জিয়া পরবর্তী আবদুস সাত্তার সরকারের আমলে একবার ১৯৮২-৮৩ সালে এবং হুসেইন মুহম্মদ এরশাদের আমলে দুবার ১৯৮৯-৯০ ও ১৯৯০-৯১ সেশনে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর গত ২৮ বছরে আর এই নির্বাচন হয়নি। ১৯৯৮ সালে সর্বশেষ কমিটি বিলুপ্ত করা হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত