আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা: কাদের

ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা: কাদের

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানির আয়োজন করতে চাইছে, সেটিকে ‘গণতামাশা’ হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ঢাকার তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘গণশুনানি কাকে বলে? গণশুনানি না গণতামাশা? গণতামাশার জন্য অনুমতি চাইলে পুলিশ কমিশনারকে বলব।’

সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।

গণশুনানির জন্য কোনো হল পাওয়া যাচ্ছে না বলে জাতীয় ঐক্যফ্রন্ট যে অভিযোগ করেছে, সে সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, গণশুনানি করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান তো আছেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সমালোচনা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। বিরোধীদল না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না। কোনো ভুল করে থাকলে বিরোধীদলের গঠনমূলক সমালোচনা থেকে আমরা শুদ্ধ হতে পারি।’

মহাজোটের শরিকদের সমালোচনা সরকার কিভাবে নিচ্ছে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। তারা আজকে মুখ খুলেছেন, সমালোচনা করছেন। সরকার ভালোভাবে চলার জন্য এই সমালোচনাটি দরকার। এ সমালোচনা সংসদের বাইরের গণতন্ত্রে ইতিবাচক।’

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার একটি বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ  করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নয়, মামলা করতে করতে তারা (ঐক্যফ্রন্ট) নিজেরাই পঙ্গু হয়ে যাবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত