আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ধানমন্ডিতে প্রাইভেটকার ও বাসে আগুন

ধানমন্ডিতে প্রাইভেটকার ও বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি প্রাইভেটকার ও বাসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার বেলা ৩টা ৩৫ মিনিটে ধানমন্ডি ২৭ এবং আসাদগেটের মাঝে সানরাইজ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান নিশ্চিত করেন।

তিনি বলেন, সড়কের একটি ম্যানহোলে শ্রমিকরা কাজ করছিল। গাড়িগুলো চলাচলের কারণে গরম থাকে। গরম ইঞ্জিনে ম্যানহোলের গ্যাস একত্রিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। পুড়ে যাওয়া বাসটি ৮ নম্বর রুটের। ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে সড়কটিতে যানচলাচল বন্ধ।

তিনি বলেন, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ধানমন্ডি ২৭ এবং আসাদগেটের মাঝে সানরাইজ প্লাজার সামনের রাস্তায় হঠাৎ বাস ও প্রাইভেটকারে আগুন দেখতে পাই। সবাই বলছিল যে, নিচে গ্যাসে লাইন লিক হয়ে আগুন লেগেছে।

এ ঘটনার পর থেকে ধানমন্ডি ২৭ নম্বর থেকে আসাদগেট যাওয়ার সড়কটি ঘিরে রেখেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তবে বিপরীত দিকে মিরপুর রোডে যানচলাচল করছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত