আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

২০ সালের ডিসেম্বরে মেট্রোরেল নির্মাণকাজ শেষ হবে : কাদের

২০ সালের ডিসেম্বরে মেট্রোরেল নির্মাণকাজ শেষ হবে : কাদের

ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ প্রকল্পের স্টিল স্ক্রু পাইল ড্রাইভিংয়ের কাজ শুরু হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর ফার্মগেইটের খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে এমআরটি লাইন ৬ ’র প্যাকেজ ৫’র উদ্বোধন করেন।
মেট্রোরেল নির্মাণ প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ শেষ হবে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ২০১৯ সালের ডিসেম্বরেই শেষ হবে।” তিনি বলেন, ‘মেট্রোরেলের ২৫শ’ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ দশমিক ১৯৫ কি.মি ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণের জন্য পরিসেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে।’ তিনি আরো জানান, ১৯৭ টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছ।

আগামী এপ্রিল মাসে মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করে সেতুমন্ত্রী কাদের বলেন, “প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১ দশমিক ৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ।
প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল প্রকল্পের পুরো কাজ হচ্ছে আটটি প্যাকেজে ভাগ করে। বর্তমানে তৃতীয় ও চতুর্থ প্যাকেজের আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথে ভায়াডাক্ট ও নয়টি স্টেশন নির্মাণের কাজ চলেছে বলে জানা যায়।
আর পঞ্চম প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ দশমিক ২ কিলোমিটার ভায়াডাক্ট ও তিনটি স্টেশন এবং ষষ্ঠ প্যাকেজের আওতায় কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ৪ দশমিক ৯ কিলোমিটার ভায়াডাক্ট ও চারটি স্টেশন নির্মাণ হবে।

এম আরটি লাইন-৬’র প্যাকেজ-৫’র কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করে করছে ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড ও অ্যাবেনিকো জেভি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত