আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

শপথ নেবেন গণফোরামের মোকাব্বির!

শপথ নেবেন গণফোরামের মোকাব্বির!

সিলেট-২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ) সংসদ সদস্য হিসেবে মার্চের শুরুতে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান। দলীয় প্রধান ড. কামাল হোসেন ও দলের সিদ্ধান্তেই শপথের বিষয়টি চূড়ান্ত হয়েছে দাবি এই নবনির্বাচিত সাংসদের।

রবিবার মোকাব্বির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঐক্যফ্রন্টের শরিক বিএনপির সংসদ সদস্যদের শপথ নেয়ার সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেটি এখনো না মেলায় তিনি শপথ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদ সদস্য নির্বাচিত হন।

মনসুর বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ ও মোকাব্বির নিজদলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে বিজয়ী সাংসদদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্য দলের সবাই শপথ নিলেও বিএনপি ও গণফোরামের আট সাংসদ শপথ নেননি এখনো। বিএনপি-গণফোরামের জোট ঐক্যফ্রন্ট জানিয়েছে তাদের সাংসদরা শপথ নেবেন না। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে তারা নতুন নির্বাচনের দাবি করছেন।

তবে গণফোরামের দুই সাংসদ শপথ নিয়ে সংসদে যেতে চান বলে বিভিন্ন সময় বলে আসছেন। তারা মনে করেন, সংসদে এলাকার উন্নয়নের জন্য কথা বলতে জনগণ তাদের নির্বাচিত করেছে। এ্ রায়ের প্রতি তাদের সম্মান জানাতে হবে।

সিলেট-২ আসনের নির্বাচিত সাংসদ মোকাব্বির খান বলেন, ‘আমি নির্বাচিত জনগণের ভোটে। সংসদ সদস্য হিসেবে শপথ অবশ্যই নেব। প্রথম থেকেই আমাদের প্রেসিডেন্ট সাহেবের ব্যক্তিগত মত ইতিবাচক। শপথ নেয়ার বিষয়ে আমাদের দলীয় সিদ্ধান্ত এই রকম। সুলতান মনসুর আহমেদ ও আমি একসঙ্গে শপথ নেব।’

কবে নাগাদ শপথ নিতে পারেন জানতে চাইলে মোকাব্বির খান বলেন, ‘মার্চ মাসের প্রথম দিকেই আমরা শপথ নেব ইনশাআল্লাহ। এটাই এখনকার আমাদের সিদ্ধান্ত। তবে দলীয়ভাবে বসে আমরা শপথের তারিখ নির্ধারণ করব। সেটা মার্চের প্রথম সপ্তাহেই হবে।’

তাদের শপথ নিয়ে বিএনপির সঙ্গে কোনো বিরোধ হবে না বলে মনে করেন মোকাব্বর খান। বরং বিএনপিও সংসদে যোগ দেবে বলে ধারণা করছেন তিনি।

মোকাব্বির বলেন, ‘আমি যতটুকু জানি, তারাও সংসদের ভেতরে-বাইরে ভূমিকা রাখার পক্ষে। এখন তাদের ভেতরের খবরটা জানি না। কিন্তু আমি গণফোরাম থেকে উদীয়মান সূর্যা নিয়ে নির্বাচিত সাংসদ। আমারটা জানি। আমারটা ও সুলতান মনসুরেরটা কনফার্ম। আমরা শপথ নিচ্ছি।’

মোকাব্বির যদিও তার শপথের বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথা বলছেন, কিন্তু তার দল গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জানাচ্ছেন এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি দলে।

জানতে চাইলে সুব্রত চৌধুরী বলেন, ‘শপথ নেয়ার বিষয়ে উনি (মোকাব্বির খান) যা বলেছেন, সেটা ওনার ব্যাপার, ওনার বক্তব্য। আমাদের দলীয় সিদ্ধান্ত হলো, আমরা শপথ নেব না।’

যদি তারা শপথ নেন তাহলে? গণফোরামের নির্বাহী সভাপতি বলেন, ‘তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলে দলীয় আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আমাদের শপথ নেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’

দলীয় মনোনয়ন ও প্রতীক নিয়ে কেউ সাংসদ নির্বাচিত হলে তিনি ওই দলের সিদ্ধান্তের বাইরে গেলে তার সদস্যপদ খারিজ হওয়ার মতো বিধান আছে সংবিধানের ৭০ অনুচ্ছেদে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত