আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মিশনগুলোতে সার্বক্ষণিক কনস্যুলার সেবার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

মিশনগুলোতে সার্বক্ষণিক কনস্যুলার সেবার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মিশনসমূহের প্রধানদের কাছে লেখা চিঠিতে অনতিবিলম্বে সার্বক্ষণিক কনস্যুলার সেবা লাইন চালুর নির্দেশনা দেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মিশনগুলোর অভ্যর্থনা কক্ষ তথা কনস্যুলার সেবা কক্ষের আমূল পরিবর্তনের মাধ্যমে একে আগের চেয়ে সেবাবান্ধব করার পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি বলে উল্লেখ করেন ড. এ কে আব্দুল মোমেন। প্রবাসীদের কনস্যুলার ও অন্যান্য সেবার মান উন্নত করতে মিশনসমূহকে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে রেমিট্যান্স যেমন বাড়বে, তেমনি বিনিয়োগও বাড়তে পারে। এসব ক্ষেত্রে সাফল্য অনেকাংশে নির্ভর করে পারস্পরিক সোহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন ও যথার্থ সেবা প্রদানের ওপর।

পেশা অনুযায়ী প্রবাসীদের একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণেরও তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত