আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ঢাকা উত্তরে বড় ব্যবধানে জয়ী হচ্ছেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তরে বড় ব্যবধানে জয়ী হচ্ছেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। সবশেষ রাত ১১টা ৫০মিনিট পর্যন্ত ১২৯৫ কেন্দ্রের মাঝে ৯২৯টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। যার মধ্যে আতিকুল ইসলাম পেয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৫০৮ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ২৮ হাজার ভোট।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪। তার মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৪ হাজার ৭০১ জন। আর নারী ভোটার ১১ লাখ ২০ হাজার ৬৭৩ জন।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ নির্বাচনের পাশাপাশি ঢাকার দুই সিটির ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হয়েছে।পাশাপাশি ঢাকা উত্তরের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে হয়েছে উপ নির্বাচন।

ভোট শেষে ইসির পক্ষ থেকে সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত অংশের কাউন্সিলর পদে নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়তে পারে। আমরা আশা করছি ঢাকা উত্তর ও দক্ষিণ সবমিলিয়ে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্টিং হতে পারে। এটা আমরা ধারণা করছি, তবে চূড়ান্ত নয়।

ভোটার উপস্থিতি নিয়ে ইসি সচিব বলেন, যেহেতু এটা উপ নির্বাচন, এর মেয়াদ বছরখানেক এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীও তেমন নেই, তাই স্বাভাবিকভাবেই এ নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকতে পারে। তবে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। কোনো কেন্দ্র স্থগিত হয়নি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত