আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

একবারে না থাকার চেয়ে কোনোরকম গণতন্ত্র থাকা ভালো : কাদের

একবারে না থাকার চেয়ে কোনোরকম গণতন্ত্র থাকা ভালো : কাদের

সাম ফর্ম অব ডেমোক্রেসি ইজ বেটার দেন নো ডেমোক্রেসি। সাম ফর্ম অব ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন। অর্থাৎ একেবারে গণতন্ত্র না থাকার চেয়ে কোনোরকম থাকা ভালো। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১ মার্চ) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অন্য সরকারের আমলে হওয়া সিটি করপোরেশনের নির্বাচনের থেকে এবারের ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন অনেক সুন্দর হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে অনুষ্ঠিত সিটি নির্বাচনের চেয়ে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ২০০১ সালে বিএনপির আমলে অনুষ্ঠিত সিটি নির্বাচনের চেয়ে গতকালের (বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি) নির্বাচন অনেক ভালো হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়া বড় দলগুলো জাতীয় নির্বাচনে আরও বড় সমস্যায় পড়বে।

ওবায়দুল কাদের বলেন, যারা নির্বাচন নিয়ে সমালোচনা করেন, তাদের ভোট ছাড়াই ২০০১ সালে ঢাকা সিটির মেয়র হয়েছিলেন সাদেক হোসেন খোকা। তখন তো একেবারেই ভোটারশূন্য নির্বাচন হয়েছিল। সে মেয়র নির্দিষ্ট সময়ের চেয়ে আরও তিন বছর বেশি সময় ক্ষমতায় ছিলেন। তাই এসব বিষয় সেভাবে না দেখে সামগ্রিকভাবে নির্বাচনটিকে দেখতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র থাকতে হবে, সংবিধানও চলবে। নিয়ম-কানুন তো জলাঞ্জলি দেওয়া যাবে না। নির্বাচন বন্ধ থাকার চেয়ে নির্বাচনটি হয়েছে। বিএনপিকে এখানে জোর করে কেউ সরিয়ে দেয়নি। তারা নিজেরাই নির্বাচনে আসেনি। তারা না এসে সমালোচনা করলে তো হবে না।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত