আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সিঙ্গাপুরে নেওয়া হলো ওবায়দুল কাদেরকে

সিঙ্গাপুরে নেওয়া হলো ওবায়দুল কাদেরকে

ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সিঙ্গাপুরে সেলেটর নামে একটি বেসরকারি বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে নেওয়া হয়।

ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।

দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে একটি ভাড়া করা বিমানে করে বাংলাদেশে আসেন ভারতের কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। তার পরামর্শেই ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয় বলে জানান বিএসএমএমইউ-এর উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

সোমবার বিকেল ৪টার দিকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে রওনা হয়। সিঙ্গাপুর যেতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল  বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট (সিআইসিইউ) থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স যোগে ওবায়দুল কাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। ৩টা ৪০ মিনিটে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে গিয়ে পৌঁছায়। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলার পর বিকাল ৪টার দিকে এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

ওবায়দুল কাদেরকে বিমানবন্দর হয়ে সিঙ্গাপুর নেওয়া হতে পারে এই সম্ভাবনা সামনে রেখে আগে থেকেই বিমানবন্দর সড়ক মুক্ত রাখা হয়।

বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে আগের দিন থেকে অপেক্ষায় ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। সেই অ্যাম্বুলেন্সে করেই তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত