আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বাংলাদেশের চিকিৎসকদের প্রশংসা করেছেন দেবী শেঠি

বাংলাদেশের চিকিৎসকদের প্রশংসা করেছেন দেবী শেঠি

ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসা প্রদানকারী বাংলাদেশী চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেছেন। শেঠি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ চিকিৎসা প্রদান করেছে। এর চেয়ে ভাল চিকিৎসা আপনি এমনকি উন্নত দেশগুলোতেও আশা করতে পারেন না।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শেষে ডা. শেঠিকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে একথা বলেন। শেঠি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সর্বশেষ অবস্থা সর্ম্পকেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তিনি উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, এমন একজন খ্যাতনামা ব্যক্তির চিকিৎসা করতে স্থানীয় চিকিৎসকগণকে অনেক চাপের মধ্য দিয়ে কাজ করতে হয়।

প্রধানমন্ত্রী সেতুমন্ত্রীর চিকিৎসার জন্য ডাকে দ্রুত সাড়া দিয়ে বাংলাদেশে আসা ডা. শেঠিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসার ব্যাপারে আপনার মতামত শুনতে আমি উদগ্রিব ছিলাম।

এর জবাবে শেঠী বলেন, আপনি যখনই ডাকবেন আমি বাংলাদেশে আসবো। প্রধানমন্ত্রী শেঠির সাথে দেশের চিকিৎসাসেবা সম্পর্কে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে বলেন, চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীরা যাতে ¯œাতকোত্তর ও গবেষণার বিষয় এখানে সম্পন্ন করতে পারে এজন্য দেশে প্রথম এ ধরনের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম ও রাজশাহীতেও এ ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রভূত উন্নতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিগত কয়েকবছরে বাংলাদেশের সাধারণ মানুষের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. শেঠি ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষার পর তার পরামর্শে অসুস্থ মন্ত্রীকে চিকিৎসার জন্য এয়ারবাসে সিঙ্গাপুরে নেয়া হয়। সেতুমন্ত্রীকে পরীক্ষার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেঠি এক ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের রক্তচাপ ভালোর দিকে এবং তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। হৃদরোগে আক্রান্ত হলে সেতুমন্ত্রীকে গতকাল এই হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. শেঠি বলেন, অবস্থা রোববারের চেয়ে ভাল। তবে শঙ্কামুক্ত নয়। এখানকার চিকিৎসকগণ যথাসাধ্য চেষ্টা করেছেন।
তিনি একটি ভাড়া করা বিমানে আজ দুপুর পৌনে একটায় হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত