আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘গ্যাসের দাম বাড়ালে জনগণ প্রতিহত করবে’

‘গ্যাসের দাম বাড়ালে জনগণ প্রতিহত করবে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার তাদের দুর্নীতি ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক ব্যয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। এই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে অবশ্যই জনগণ প্রতিহত করবে।’

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৩তম কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। যৌথভাবে সভাটির আয়োজন করে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’ ও ‘বাংলাদেশ ছাত্র ফোরাম’ নামের দুটি সংগঠন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বাংলাদেশের যে সংকট, তা অত্যন্ত গভীর। এই সংকট শুধু একটি নির্বাচনে নয়, একটি দলের নয়, এটি গোটা জাতির সংকট। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ ও ধ্বংস করে দেওয়া হয়েছে।

ফখরুল ইসলাম বলেন, ‘সারা দেশে লাখ লাখ নেতা-কর্মী মামলায় জর্জরিত। উদ্দেশ্য কী? উদ্দেশ্য একটি, যারা বিএনপির রাজনীতি করে, এই রাজনীতির চিন্তা ধারণ করে, তাদের নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু এই রাজনীতি সাধারণ মানুষ করে। বিএনপির শক্তি কোথায়? বিএনপির শক্তি সাধারণ মানুষের কাছে।’ তিনি বলেন, ‘আমরা বারবার লক্ষ করেছি, বিএনপিকে যত ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়, বিএনপি আবার সেই ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। কারণ, এই রাজনীতি মানুষের অন্তরে গেঁথে আছে।’

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, যতই অত্যাচার–নির্যাতন-নিপীড়ন আসুক, বিএনপির রাজনীতিকে ধারণ করে এর পতাকাকে তুলে ধরে সামনের দিকে এগিয়ে যাব।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে মির্জা বলেন, তারেক রহমান সম্পর্কে অযথা উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘মিথ্যা প্রচারণা’ চালানো হচ্ছে। অথচ আজ পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলাও তারা প্রমাণ করতে পারেনি। যে বিচারক তাঁকে মুক্তি দিয়েছিলেন, তাঁকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মীর হেলাল প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত