আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

শেষ মুহূর্তে সরে এলেন মোকাব্বির, বৃহস্পতিবার শপথ নিচ্ছেন সুলতান মনসুর

শেষ মুহূর্তে সরে এলেন মোকাব্বির, বৃহস্পতিবার শপথ নিচ্ছেন সুলতান মনসুর

আগামীকাল ৭ মার্চ শপথ নেওয়ার কথা ছিল জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খানের। কিন্তু শেষ মুহূর্তে এসে দলীয় সিদ্ধান্তের কারণে শপথ নিচ্ছেন না তিনি। তবে গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ  আগামীকাল ৭ মার্চ বেলা ১১ টায় নির্ধারিত সময়েই শপথ নিতে যাচ্ছেন। আজ বুধবার (৬ মার্চ) এই দুই সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
মোকাব্বির খান বলেন, আমি শুরু থেকেই দলীয় সিদ্ধান্ত মেনে আসছি। দল শপথের বিষয়ে ইতিবাচক থাকায় আমি ৭ মার্চ শপথ নিতে চিঠি দিয়েছিলাম। এখন আমাদের দল গণফোরামের প্রেসিডেন্ট ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টুর নির্দেশে আমি শপথ নেওয়া থেকে বিরত থাকছি।
তিনি আরও বলেন, দলের এই দুই নেতা পরামর্শ দিয়েছেন,শপথ নেওয়ার এখনও অনেক সময় বাকি আছে। তাই পরে আবার বসে সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা শপথ নেবো কিনা।
একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।
এদিকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

সুলতান মোহাম্মদ মনসুর নিশ্চিত করে জানান, ‘আমি শপথ নিচ্ছি। আগামীকাল ৭ মার্চ বেলা ১১ টায় শপথ নেবো। ’

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বলেন, দলের সিদ্ধান্ত মেনে শপথ নেওয়া থেকে বিরত থাকছেন মোকাব্বির খান। তিনি অনিবার্য কারণে দেখিয়ে আগামীকাল শপথ নিতে পারবেন না বলে সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে জানিয়েছেন। আর সুলতান মোহাম্মদ মনসুরের ব্যাপারে আমাদের জানা নেই।
তিনি আরও বলেন, কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত