আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

যারা গরু-ছাগলের মত বিক্রি হয় তারা দালাল: ড. কামাল

যারা গরু-ছাগলের মত বিক্রি হয় তারা দালাল: ড. কামাল

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, যারা গরু-ছাগলের মত বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত।

শুক্রবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কারো নাম উল্লেখ না করে কামাল হোসেন বলেন, মানুষের মাথা কেনা যায় না, গরু-ছাগলের মাথা কেনা যায়। যারা গরু-ছাগলের মত বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত।
তিনি বলেন, কুশাসন থেকে জনগণ মুক্তি চায়, মিথ্যার উপর রাষ্ট্রও চলতে পারে না। দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই।

ড. কামাল বলেন, অতীতে রাজনীতি ছিল মানুষকে নিয়ে।

এসময় মানুষের সংকটগুলো চিহ্নিত করে সক্রিয়ভাবে জনগণের সঙ্গে মিলে মিশে মহানগর নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে। দেশের বেশির ভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে। এ রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, দলটির কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান সাইদ, আইয়ুব খান ফারুক, রফিকুল ইসলাম পথিক, হারুনুর রশীদ তালুকদার, মো. রওশন ইয়াজদানী, ফরিদা ইয়াছমীন, কাজী হাবিব, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, লতিফুল বারী হামিম, এম. শফিউর রহমান খান বাচ্চু, মো. আজাদ হোসেন, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান বুলু, রেজাউল হাসান, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত