আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সিইসি মুখ ফসকে সত্য বলে ফেলেছেন : রিজভী

সিইসি মুখ ফসকে সত্য বলে ফেলেছেন : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্যান্ডোরার বাক্স খুলে গেছে। এখন আসল ঘটনা বের হচ্ছে। সিইসি কেএম নূরুল হুদা মিডনাইট ভোটের সত্য মুখ ফসকে বলে ফেলেছেন। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তিনি দস্যুতার পরিচয় দিয়েছেন।
শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘ইভিএম চালু হলে নাকি ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরার ঝুঁকি কমবে— এমন কথা বলেছেন সিইসি। তার বক্তব্যে জনমনের প্রশ্ন, ইভিএমের অপরিহার্যতা বোঝানোর জন্যই কি তিনি জাতীয় নির্বাচনের আগের রাতে ২৯ ডিসেম্বর ব্যালট বাক্স পূর্ণ করার নির্দেশ দিয়েছিলেন? জনগণের হাজার কোটি টাকার এই প্রকল্পের যথার্থতা প্রমাণের জন্যই কি আপনি ভোটাধিকার কেড়ে নিলেন?’
তিনি বলেন, ‘অবৈধ সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার নীতি বাস্তবায়ন করতেই সিইসি মহাভোট কেলেঙ্কারি করেছেন। এর মাধ্যমে দেশের ভবিষ্যত রাজনীতি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমজনতার কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার এখন বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনেও মিডনাইট ভোটের পদ্ধতি অবলম্বন করছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দু’দফা এটা করা হয়েছে। সাধারণ জনগণের মতো বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও এখন ভোট বঞ্চিত ও লাঞ্ছিত হচ্ছেন।’
এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মিথ্যা মামলায় এখন তাকে কারাগারে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে।
ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সুকোমল বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত