আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

নির্বাচন সুষ্ঠু হয়েছে : ভিসি

নির্বাচন সুষ্ঠু হয়েছে : ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি করেন তিনি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। সকাল থেকেই ভোটগ্রহণ করা হয়। শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছেন। এটা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত।

এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোটা সংস্কার আন্দোলনকারী, বিভিন্ন বাম সংগঠন ও স্বতন্ত্র প্যানেল এবং ছাত্রদলের প্রার্থী ও তাদের সমর্থকরা আন্দোলন করছেন। তবে ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে তেমন দেখা না গেলেও হলে হলে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।

সকাল ৮টায় বিভিন্ন হলে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর অনিয়মের অভিযোগ করতে থাকেন প্রার্থীরা। রোকেয়া হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, সুফিয়া কামাল হলসহ কয়েকটি হলে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

পরে বেলা ১টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বাম জোট, কোটা সংস্কার আন্দোলনকারী এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। এ সময় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই মধুর ক্যান্টিনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।

সর্বশেষ তথ্য অনুযায়ী ছাত্রলীগ ছাড়া সব প্যানেল ভোট বর্জন করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত