আপডেট :

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

শাহজালালে পিস্তল ও গুলিসহ আ’লীগ নেতা গ্রেফতার

শাহজালালে পিস্তল ও গুলিসহ আ’লীগ নেতা গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার বিমানবন্দরে ঘোষণা ছাড়াই পিস্তল ও ৭ রাউন্ড গুলি নিয়ে প্রবেশ করেন তিনি।

গ্রেফতার মেহেদী মাসুদ চৌধুরী যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক  নূর আলম সিদ্দিকী পরিবর্তন ডটকমকে বলেন, অস্ত্র নিয়ে প্রবেশ করলেও কোনো ধরনের ঘোষণা দেননি তিনি। পরবর্তীতে বিমানবন্দরের স্ক্যানিংয়ের সময় নিরাপত্তাকর্মীরা তার অস্ত্র সনাক্ত করেন। তখন তিনি নিজেকে আওয়ামী লীগের থানা সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান বলে পরিচয় দেন। কিন্তু ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে মামলা দিয়ে বিমানবন্দর থানায় তাকে সোপর্দ করা হয়েছে বলে জানান বিমানবন্দরের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

পাঠকের মতামত