আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আপনার মাঝে আমার মাকে খুঁজে পাই: প্রধানমন্ত্রীকে নুর

আপনার মাঝে আমার মাকে খুঁজে পাই: প্রধানমন্ত্রীকে নুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বিজয়ী অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় পর্ব শেষ হয়েছে। শনিবার বিকেলে গণভবনে এই পরিচয় পর্ব শুরু হয়।

এ সময় ভিপি নুরুল হক নুর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার মাকে হারিয়েছি। আপনার (প্রধানমন্ত্রী) মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান। এ সময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন নুর।

গণভবনে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদকে কার্যকর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চান নবনির্বাচিত ভিপি নূর। এ সময় তিনি ঢাবির আবাসন সঙ্কট দূর করার দাবিও জানান।

এর আগে বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ডাকসুর নবনির্বাচিত নেতারা। এ সময় ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্রলীগ থেকে নির্বাচিত নেতাদের পৃথক গাড়িতে গণভবনে যেতে দেখা যায়।

নুর ও স্বতন্ত্র নেতারা ছাড়া ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বাসে গণভবনে গেছেন। ঢাবি ক্যাম্পাস থেকে দুপুর ২টায় রওয়ানা দেওয়া ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত নেতারা দুপুর সোয়া ৩টার দিকে গণভবনে পৌঁছান। প্রায় একই সময়ে পৌঁছায় স্বতন্ত্রভাবে নির্বাচিত নেতাদের গাড়ি দুটিও।

ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ মোট নেতা ২৫ জন। এছাড়া হল সংসদের ১৩টি পদে ঢাবির হলগুলো থেকে এবার নির্বাচিত হয়েছেন ২৩৪ জন। সব মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন ডাকসুর ২৫৯ জন নেতা।

শেয়ার করুন

পাঠকের মতামত