আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

আবারও ডাকসুর পুনর্নির্বাচন চাইলেন ভিপি নুর

আবারও ডাকসুর পুনর্নির্বাচন চাইলেন ভিপি নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবির) শিক্ষার্থীরা পুনর্নির্বাচন চান, আমি তাদের দাবির সঙ্গে একমত। ভিপির দায়িত্ব নেইনি, একসাথে যারা আন্দোলন করছি তাদের সঙ্গে কথা বলেই দায়িত্ব নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব, যে দায়িত্ব নেব কিনা। বললেন ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

আজ রোববার (১৭ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

নুর বলেন, শুরু থেকেই আমার অবস্থান স্পষ্ট ছিল। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করে আমিও পুনর্নির্বাচন চাই। ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসুর নির্বাচন ঢাবির ইতিহাস ঐতিহ্যে কালিমা লেপন করেছে। ভিপি প্রার্থী হয়ে আমি নিজেও হামলার শিকার হয়েছি। শিক্ষকরাই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে পাঁচ দফা দাবিতে আগামীকাল সোমবার (১৮ মার্চ) ক্লাস বর্জন ও উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। আলাদা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

দাবিগুলো হলো- ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল দেয়া, উপাচার্যের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচার।

নুর বলেন, পুনর্নির্বাচনের বিষয়ে ৫টি প্যানেল এক সাথেই আন্দোলন চালিয়ে যাবে।

নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি গণভবনে গিয়েছি। সেটি আমার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেই গণভবনে গিয়েছি।

তিনি বলেন, ডাকসু নির্বাচনটা ঢাবির বিষয়, সরকারের নয়। নির্বাচিত হিসেবে আমাদের ডাকা হয়েছিল। আমি প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের অনিয়ম নিয়ে বলেছি, এছাড়া আবাসন সমস্যাসহ ঢাবির সব সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত