আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

লাশ আনতে প্রতি পরিবারের একজন নিউজিল্যান্ডে যেতে পারবেন

লাশ আনতে প্রতি পরিবারের একজন নিউজিল্যান্ডে যেতে পারবেন

নিহতদের ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহত বাংলাদেশিদের লাশ হস্তান্তরের জন্য পরিবারের একজন সদস্যকে সেখানে নেবে নিউজিল্যান্ড সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই হামলায় মোট চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ড. আবদুস সামাদ ও হোসনে আরা আহমেদের পরিচয় নিউজিল্যান্ডের পুলিশ নিশ্চিত করেছে।

যারা বাংলাদেশ থেকে যাবেন, তারা স্বজনের লাশ নিয়ে দেশে ফিরতে পারবেন। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্ত করার কাজ শেষে রোববারই লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন।

শাহরিয়ার বলেন, নিহত ড. আব্দুস সামাদের পরিবার তাকে নিউজিল্যান্ডে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিহতের বড় ছেলে বাংলাদেশ থেকে সেখানে যাবে। তবে নিহত হোসনে আরাকে নিউজিল্যান্ডে কবর দেওয়া হবে নাকি লাশ দেশে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

গত শুক্রবার জুমার নামাজের প্রস্তুতির সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্ণবাদী এক সন্ত্রাসীর নৃশংস হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।

ওই হামলার সময় আল নুর নামের মসজিদটিতে নামাজ পড়তে গিয়ে অল্পের জন্য বেঁচে ফেরেন সফররত বাংলাদেশ দলের ক্রিকেটাররা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত