আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

সড়কে প্রাণ ঝরছেই, সাত জেলায় ১০ জনের মৃত্যু

সড়কে প্রাণ ঝরছেই, সাত জেলায় ১০ জনের মৃত্যু

দেশের সাত জেলায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তার স্ত্রী-সন্তানসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা গেটের সামনে বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরীর বড় ছেলে।
অন্যদিকে বেলা ২টায় সিলেটের বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে ট্রাকচাপায় সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন ও তার ছেলে সাজিদ মিয়া নিহত হন।

এছাড়া গাইবান্ধার ধাপেরহাট এলাকায় দুই নারীসহ তিনজন, নাটোরের সিংড়া উপজেলায় এক যুবক এবং চুয়াডাঙ্গায় এক কিশোর, জামালপুরে স্কুলছাত্র, যশোরের শার্শায় এক যুবক নিহত হয়েছেন।

রাজধানী : সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় আবরার আহমেদ চৌধুরী নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী। আবরার মালিবাগে মা-বাবার সঙ্গে নিজ বাসায় থাকতেন।

এ ঘটনার পর নিহতের সহপাঠীরা সকাল থেকে ওই এলাকার সড়ক অবরোধ করেন। এতে বসুন্ধরা গেট এলাকা থেকে রামপুরা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং আগামী তিন মাসের মধ্যে ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

এরপর বিকেল ৪টার দিকে বনানী কবরস্থানে দাফন করা হয় আবরার আহমেদকে। এর আগে বেলা দেড়টার দিকে মিরপুর সেনানিবাসের মধ্যে বিইউপি এডিবি গ্রেড গ্রাউন্ড মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ২৫, এডিবি গ্রেড মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম এতে ইমামতি করেন। এ সময় আবরার আহমেদের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী, বিইউপির ভিসি মেজর জেনারেল মো. এমদাদ-উল বারী, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আবরার আহমেদের সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশ নেন।
সিলেট : বেলা ২টার দিকে বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। দুপুরে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রাম এলাকায় পৌঁছালে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন।

আহতরা হলেন- সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের পরিবারের সঙ্গে আসা জনৈক আবদুর রশিদের ছেলে মাহিন ও সজিব। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আবদুল জলিল বলেন, গোয়াইনঘাটের সতিগ্রামের মোড়ে সেনা কর্মকর্তার স্ত্রী ও ছেলেকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় ট্রাক। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গাইবান্ধা : মঙ্গলবার সকালে রংপর-বগুড়া মহাসড়কের ধাপেরহাট এলাকার ফাইভ স্টার মোড়ে যাত্রীবাহী বাসে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রথম ডাঙ্গা গ্রামের আনছের আলীর স্ত্রী ছামছুন্নাহার বেগম (৩৩), ধরলা সাথী গ্রামের মৃত বছির উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম (৩২) ও সিংহসিংলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে বাসের সুপার ভাইজার রেজাউল করিম (৩৪)।

পুলিশ জানায়, রংপর-বগুড়া মহাসড়কে জাকির পরিবহনের বাসটি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে। বাসটি ধাপেরহাট এলাকায় ফাইভ স্টার মোড়ে পোঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান বাসটিকে সাইড দিতে গিয়ে পেছনের দিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নাটোর : সকাল ৮টার দিকে সিংড়া উপজেলার শেরকোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মাসুদ রানা বগুড়ার শিবগঞ্জের রফিকুল ইসলামের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই মোজাম্মল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদ রানা ট্রাকযোগে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শেরকোল এলাকায় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন। পরে চলন্ত ওই ট্রাকে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গা : বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা এলাকায় কৃষি বিভাগের হর্টিকালচার সেন্টারের একটি সরকারি পিকআপের ধাক্কায় রাজু আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজু আহমেদ হাতিকাটা গ্রামের ডাবলু হোসেনের ছেলে।

পুলিশ জানায়, হর্টিকালচার সেন্টারের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ঠ-১৩-০৩৪৫) মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে আসার পথে হাতিকাটা নামক এলাকায় পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল চালক রাজুকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

জামালপুর : দুপুরে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পুল্লাকান্দি ব্রিজের পূর্বপাশে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইেকেলের মুখোমুখি সংঘর্ষে ওয়াজ করুনী মামুন নামে দশম (১৬) শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।

নিহত ওয়াজ করুনী মামুন উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া গ্রামের ডা. আব্দুস সামাদের ছেলে। সে আজিজা কিন্ডার গার্টেনের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, দেওয়ানগঞ্জের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়েন মামুন। তাকে গুরুতর আহত অবস্থায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মামুন মারা যায়। দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বেনাপোল (যশোর) : দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা সড়কের বাগুড়ী এলাকায় ট্রাকের চাপায় লিটন আনছারী (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি আনছারী বাগআঁচড়া বাগুড়ী গ্রামের সিদ্দিক আনছারীর বড় ছেলে।

পুলিশ জানায়, লিটন আনছারী বাগআঁচড়া বেলতলা বাজারে যাচ্ছিল। বাগুড়ী মুড়ির মিল স্থানে যশোরগামী মুরগির বাচ্চাবাহী ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৫-১৭৪৯) একটি রিকশা অতিক্রমের সময় রাস্তার ডানে চাপ দেয়। এ সময় মোটরসাইকেলটি রাস্তার খাদে পড়ে গেলে লিটন রাস্তার ওপর পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটি লিটনের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ ঘটনায় নাভারণ-সাতক্ষীরা সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সুকদেব কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত