আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘আবরার ফুটওভার ব্রিজ’ নির্মাণ কাজ শুরু

‘আবরার ফুটওভার ব্রিজ’ নির্মাণ কাজ শুরু

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ‘আবরার ফুটওভার ব্রিজ’ নির্মাণ কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বাসচাপায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর (২০) স্মরণে রাজধানীর প্রগতি সরণির সড়কে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) এ কাজ শুরু হয়।

এর আগে, বুধবার ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় আবরার ঘটনাস্থল থেকে মাত্র কয়েক গজ দূরেই নির্মাণ করা হচ্ছে এ ফুটওভার ব্রিজ। সেখানে ওভারব্রিজের পাইলিংয়ের কাজ চলছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। দুই সিটি করপোরেশনের একটি সম্মিলিত মিটিং আছে। নির্দিষ্ট স্থান ছাড়া বাস অন্যত্র থামানো হলে ব্যবস্থা নেব। আমি মালিকদের সঙ্গে কথা বলেছি। তাছাড়া জরুরি ভিত্তিতে যেসব স্থানে ফুটওভার ব্রিজ দরকার সেটা চিহ্নিত করতে ডিএমপিকে অনুরোধও করেন তিনি।

মঙ্গলবার সকালে প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। টানা দুদিন চলে এ বিক্ষোভ। এ সময় তারা ৮ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তাদের পরিপ্রেক্ষিতে সু-প্রভাত ও জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার দ্বিতীয় দিন সন্ধ্যায় আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে প্রগতি সরণি এলাকায়  সু-প্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) পরিবহনের একটি বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন।

এ নিহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ৮ দফা দাবি ঘোষণা করে আন্দোলন শুরু করেন । এ দাবিগুলোর একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা। আন্দোলনের মুখে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ঘোষণা দেন ‘আবরার ফুটওভার ব্রিজ’ নির্মাণের।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত