আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বাস থেকে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা!

বাস থেকে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা!

মৌলভীবাজারের শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে বাসচাপায় হত্যার অভিযোগ উঠেছে হেলপারের বিরুদ্ধে। নিহতের সহপাঠীরা এই অভিযোগ করেন।

শনিবার বিকেল পাঁচটার দিকে সিলেট-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম ওয়াসিম আফনান (২১) । তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামে। তার বাবার নাম মো. আবু জাহেদ মাহবুব ও মা ডা. মীনা পারভিন।

ওয়াসিম আফনান সিকৃবির বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াসিমকে বাস থেকে ফেলে দেয় হেলপার। পরে তার ওপর দিয়ে বাস চালিয়ে নিয়ে যায় বাসের চালক। ওয়াসিমের মরদেহ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে রাত পৌনে আটটায় সিকৃবির ছাত্ররা ওসমানী হাসপাতালে ছুটে যান। এ সময় উত্তেজিত ছাত্ররা বাসচালক ও হেলপারের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন। সেখান থেকে শতাধিক ছাত্র ছুটে যান নগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনালে। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর চালায়।

শেরপুর হাইওয়ে পুলিশের ফাঁড়ির ইনচার্জ কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে সিলেটের বেগমপুর থেকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত